...
...
Next Story

Suryakumar Yadav: কলকাতায় ক্যান্টিনে তাঁর মাংস-রুটি খাওয়া ভাইরাল,আজ ২৯ বলে ৮২, খবরে সূর্য!কামব্যাকের বার্তা?

আজ শেষ পর্যন্ত ২৯ বলে ৮২ রান করেন সূর্য কুমার যাদব। স্ট্রাইক রেট ২৮২.৭৬। জয়ের কাছাকাছি এনে দেন দলকে। ম্যাচ জেতে মুম্বই।

Published on: Nov 16, 2026, 19:00:31 IST
Advertisement

সৈয়দ মুশতাক আলি ট্রফিতে খেলতে কলকাতায় আসেন সূর্যকুমার যাদব। আর শহরে পা রেখেই দাপুটে ইনিংসে মন জয় করে নিলেন দেশের বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ভারতীয় অধিনায়ক। জাতীয় দলে ফেরার দৌড় থেকে যে সূর্য বাদ পড়েননি, তা আরও একবার দাপটের সঙ্গে কলকাতার এই ম্যাচে জানিয়ে দিলেন সূর্য। সৈয়দ মুস্তাক আলি প্রতিযোগিতাকেই ফেরার মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন সূর্যকুমার যাদব। এদিকে, তাঁর ব্যাটে যেমন রানের সুনামি, তেমনই ঝোড়ো গতিতে ভাইরাল হচ্ছে, মানিকের ক্যান্টিনে বসে সূর্যকুমার যাদবের রুটি মাংস খাওয়ার ভিডিয়ো।

কলকাতায় ক্যান্টিনে তাঁর মাংস-রুটি খাওয়া ভাইরাল,আজ ২৯ বলে ৮২, খবরে সূর্য!কামব্যাকের বার্তা?
কলকাতায় ক্যান্টিনে তাঁর মাংস-রুটি খাওয়া ভাইরাল,আজ ২৯ বলে ৮২, খবরে সূর্য!কামব্যাকের বার্তা?

কলকাতায় কিছুদিন আগেই হায়দরাবাদের বিরুদ্ধে ১৫ বল-এ অর্ধশতরান পূরণ করেন সূর্য। শেষ পর্যন্ত ২১ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৮৫.৭১। তাঁর সামনে সেদিন হায়দরাবাদের বোলাররা কার্যত অসহায় হয়ে পড়তে থাকেন।তারপর দেখা যায়, সূর্যর ভাইরাল মাংস-রুটি খাওয়ার ভিডিয়ো। যা সোশ্যাল মিডিয়া মাত করে রেখেছে! সদ্য সল্টলেক যাদবপুর ক্যাম্পাসের মাঠে দীর্ঘদিনের কর্মী মানিকের ক্যান্টিনে মাটিতে বসে মটন-রুটি খেতে দেখা যায় সূর্য কুমারকে। রীতিমতো মাটিতে বসে, ছোট্ট টুলে খাবারের প্লেট রেখে সূর্য খেতে বসেন। মুম্বইয়ের ড্রেসিং রুমে খাওয়ার ব্যবস্থা থাকলেও, তিনি ক্যান্টিনেই চলে আসেন রুটি-মটন খেতে। খেয়ে কেমন লেগেছে ? প্রশ্ন যেতে সূর্য বাংলাতেই বলেছেন, ‘খুব ভালো।’

এরপর সোমবার। গুজরাটের বিরুদ্ধে কঠিন লড়াই ছিল মুম্বইয়ের। প্রথম ইনিংসে ব্যাট করে গুজরাট তোলে ১৯৭ রান। ৩ উইকেট ছিল শার্দূল ঠাকুরের। জবাবে শুরুটা ভালো হয়নি মুম্বইয়ের। অঙ্গকৃষ রঘুবংশী ও মুশির খান তাড়াতাড়ি আউট হয়ে যান। এরপর ইনিংসের হাল ধরেন সূর্য। শেষ পর্যন্ত ২৯ বলে ৮২ রান করেন সূর্য কুমার যাদব। স্ট্রাইক রেট ২৮২.৭৬। জয়ের কাছাকাছি এনে দেন দলকে। ম্যাচ জেতে মুম্বই। অনেকেই প্রশ্ন করছেন, এই ব্যাটিং দিয়েই কি জাতীয় দলে ফেরার সিংহ-গর্জন শুরু করে দিলেন সূর্য? এটাই কি তাঁর কামব্যাকের বার্তা ? আগের ম্যাচের পর সূর্য বলেছিলেন, ‘ভারতীয় ড্রেসিংরুমে ফেরার লক্ষ্য নিয়ে ঘরোয়া ক্রিকেটে খেলছি। আর জাতীয় দলে ফিরতে হলে আবার দরজা ভাঙতে হবে!’ তিনি কি পারছেন দরজা ভাঙতে? উত্তরের অপেক্ষায় তাঁর সমর্থক সহ, ক্রিকেটপ্রেমীরা।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks