...
...
Next Story

Surya Kumar Yadav: বিশ্বকাপ জয়ের ১ সপ্তাহের মধ্যেই সুখবর SKY,দেবীশার ঘরে?এল ভাইরাল ভিডিয়ো,বিয়ের ৯ বছর পর..

২০১৬ সালের ৭ জুলাই বিয়ে হয় দেবীশা, সূর্যের।

Published on: Mar 15, 2026, 17:35:09 IST
By
Prefer HTon Google
Advertisement

গত ৮ মার্চ ২০২৬ এ দাপুটে মেজাজে ভারত জিতে নেয় টি২০ বিশ্বকাপ। গোটা দেশ জুড়ে উদযাপন হয়। তার রেশ এখনও জারি রয়েছে। এদিকে, দলের জয়ের পরই সুখবর সূর্যকুমার যাদবের পরিবারে! এবার অপেক্ষা যদাব পরিবারের জুনিয়রের জন্য! সূর্যকুমার ও তাঁর স্ত্রী দেবীশা এবার ‘অন্য’ এক ইনিংসের অপেক্ষায়। এবার তাঁরা অভিভাবকের ভূমিকায় আসতে চলেছেন! অন্তত এক ভাইরাল হওয়া ভিডিয়োতে তেমনই ইঙ্গিত করা হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ সূর্য বা দেবীশা, কেউই এই বিষয়ে কিছু জানাননি আনুষ্ঠানিকভাবে।

বিশ্বকাপ জয়ের ১ সপ্তাহের মধ্যেই সুখবর দিলেন SKY,দেবীশা(Photo: Wimbledon/Instagram)
বিশ্বকাপ জয়ের ১ সপ্তাহের মধ্যেই সুখবর দিলেন SKY,দেবীশা(Photo: Wimbledon/Instagram)

খবর, বাবা হতে চলেছেন সূর্য! ভারতের টি ২০ বিশ্বকাপ টিমের ক্যাপ্টেন সূর্যের হাত ধরে ভারত সদ্য জিতেছে বিশ্বকাপ। তার এক সপ্তাহের মধ্যেই সূর্যের স্ত্রী দেবীশার স্বাদ ভক্ষণ অনুষ্ঠান হয়ে গেল। সেই অনুষ্ঠানের ভিডিয়োও ভাইরাল হয়েছে। এযাবৎকালে ভারতের বহু ম্যাচেই দেবীশাকেও দেখা যায় গ্যালারিতে। ফাইনাল ম্যাচের দিনও গ্যালারিতে ছিলেন দেবীশা। এরপর সদ্য দেবীশা শেট্টির স্বাদের ভিডিয়ো ভাইরাল(ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) হয়। দেখা যায়, তাক লাগানো শাড়িতে সেজে সূর্যের হাত ধরে হল-এ প্রবেশ করছেন তিনি। হাসি মুখ যেমন দেবীশার ছিল, তেমনই সূর্যও হাসি ধরে রাখতে পারেননি।

২০১৬ সালের ৭ জুলাই বিয়ে হয় দেবীশা, সূর্যের। এককালে একসঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন দেবীশা ও সূর্য। বর্তমানে দেবীশার বয়স ৩২। সূর্যের বয়স ৩৫। দীর্ঘ দিন ধরেই মুম্বইয়ের এই দম্পতি বিয়ের আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন। এরপরই ২০১৬ সালে চার হাত এক হয়।

এদিকে, মার্চে আর কয়েকদিন পর থেকেই শুপু হবে আইপিএল। তাতে অংশগ্রহণ করবেন সূর্য। ভারতীয় টি২০ ক্যাপ্টেনের পারফরম্যান্সের দিক থেকে দেখতে গেলে, ২০২৬ বিশ্বকাপ খুব একটা ভালো কাটেনি। আপাতত আইপিএল-এ তাঁর পারফরম্যান্স কেমন হয়, সেদিকে নজর অনেকের। তবে সূর্য পরিবারের সুখবরের দিকেও তাকিয়ে তাঁর ফ্যানকূল!

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe