...
...
Next Story

Swatantra Bhardwaj : পকসো আইনে মামলা! সিজেপি সরব হতেই গ্রেফতার ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র ভারদ্বাজ

Swatantra Bhardwaj Detained: ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে, যখন দিল্লির যন্তর মন্তরে সিজেপি-এর উদ্যোগে একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল। অভিযোগ, সেখানে এক নাবালিকা আন্দোলনকারীর বাবা সঞ্জয় আজাদের (৩৮) ওপর হামলা চালান স্বতন্ত্র ভরদ্বাজ (২১) ও তাঁর সঙ্গীরা।

Updated on: Sep 5, 2026, 14:37:44 IST
Advertisement

Swatantra Bhardwaj Detained:দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) বিক্ষোভে ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযুক্ত দক্ষিণপন্থী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বতন্ত্র ভারদ্বাজকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে বিক্ষোভকারীদের ৭২ ঘণ্টার মধ্যে তাঁকে ধরার আশ্বাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ।

সিজেপি সরব হতেই আটক ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র ভারদ্বাজ (Instagram/ bhardwaj_swatantra_official)
সিজেপি সরব হতেই আটক ইনফ্লুয়েন্সর স্বতন্ত্র ভারদ্বাজ (Instagram/ bhardwaj_swatantra_official)

ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে, যখন দিল্লির যন্তর মন্তরে সিজেপি-এর উদ্যোগে একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল। অভিযোগ, সেখানে এক নাবালিকা আন্দোলনকারীর বাবা সঞ্জয় আজাদের (৩৮) ওপর হামলা চালান স্বতন্ত্র ভরদ্বাজ (২১) ও তাঁর সঙ্গীরা। সেই সময় এই নিয়ে অভিযোগ উঠলেও পদক্ষেপ হয়নি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) তরফে বার বার অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতারের দাবি করা হচ্ছিল। শুক্রবার সকালেই পার্লামেন্ট স্ট্রিট থানা ঘেরাও করেন সিজেপি-র নেতা আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস-সহ বহু সমর্থক। স্বতন্ত্রকে গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে দীর্ঘ আলোচনা চলে। সিজেপি-র আইনজীবী জানান, পুলিশ তাঁদের আশ্বাস দিয়েছে ৭২ ঘণ্টার মধ্যে স্বতন্ত্রকে গ্রেফতার করা হবে। শুধু তা-ই নয়, স্বতন্ত্রের যে পডকাস্ট ঘিরে বিতর্ক, সেটিও তদন্তের আওতায় আনা হবে।

এরপরই তৎপর হয় দিল্লি পুলিশ। সূত্রের খবর, স্বতন্ত্রকে উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে আটক করেছে দিল্লি পুলিশ। এর আগে বুধবার এক পডকাস্টে স্বতন্ত্র ভারদ্বাজের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ওই পডকাস্টে স্বতন্ত্র বলেছেন, ‘ওঁর (আন্দোলনকারীর বাবা) মাথায় ৬০টি সেলাই করতে হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। ওঁর মেয়ে থানার সামনে কাঁদতে কাঁদতে বলছিল যে বাবা বিচার না পেলে আত্মহত্যা করবে। কিন্তু আমার উপর হনুমানজির আশীর্বাদ রয়েছে! আর কপিল মিশ্র তো (দিল্লির বিজেপি মন্ত্রী) আমার দাদা। কপিল মিশ্র ফোন করায় আমায় ছেড়ে দেওয়া হয়। চিরাগ পাসোয়ান (কেন্দ্রীয় মন্ত্রী) আমার দাদা। আপনি মোদীজিকে চেনেন? মোদীজিও আমার দাদা। আমার উপর সকলের সমর্থন রয়েছে!’ এই ভিডিও সামনে আসতেই ধুন্ধুমার বেধে যায়। সিজেপি-র নেতারা স্বতন্ত্রকে দ্রুত গ্রেফতারের দাবি তোলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আসরে নামেন। তিনিও এক্স হ্যান্ডেলে স্বতন্ত্রর গ্রেফতারির দাবি জানান।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe