Indian Cricketers joins BJP: বিজেপিতে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। আর যোগদানের পরই তাঁকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। আজ বিজেপির তরফে জানানো হয়েছে, ওবিসি মোর্চার রাষ্ট্রীয় কর্মসমিতির বিশেষ আমন্ত্রিত হিসেবে তাঁকে নিযুক্ত করা হচ্ছে। সেইসঙ্গে তাছাড়াও বিশেষ আমন্ত্রিত হিসেবে ওড়িশার অদ্বৈত চরণ গণনায়ক এবং উত্তরপ্রদেশের সীমা সমৃদ্ধি কুশওয়াহাকে নিযুক্ত করা হয়েছে।
মোদী, শাহদের ধন্যবাদ জানিয়েছেন চাহাল

তবে যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছেন চাহাল। বিজেপিতে যোগদানের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের ধন্যবাদ জানিয়ে ভারতের তারকা ক্রিকেটার বলেন, ‘বিজেপি পরিবারের মধ্যে আমায় (এরকম) জায়গা করে দেওয়ার জন্য এবং আমায় সম্মান দেওযার জন্য আন্তরিকভাবে শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, শ্রদ্ধেয় শ্রী অমিত শাহজি, বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতীন নবীনজি এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি শ্রী অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানাতে চাই।’
T20 বিশ্বকাপজয়ী দলেও ছিলেন চাহাল
এমনিতে চাহাল এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। শুধুমাত্র লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ২০১৬ সালে ভারতের হয়ে তাঁর অভিষেক হয়েছিল। সবমিলিয়ে ৮০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৯৬ উইকেট নিয়েছেন। আর একদিনের ম্যাচ খেলেছেন ৭২টি। নিয়েছেন ১২১ উইকেট। ২০১৯ সালের একদিনের বিশ্বকাপে ১২টি উইকেট নেন প্রাক্তন লেগস্পিনার। ২০২৪ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন। তবে কোনও ম্যাচ খেলেননি। পরবর্তীতে ক্রমশ ভারতীয় দল থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন।
IPL নিলামে ১৮ কোটি টাকা পেয়েছিলেন চাহাল
তবে তারইমধ্যে ২০২৫ সালের আইপিএলের নিলামে চাহালকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল পঞ্জাব কিংস। এমনিতে তাঁর আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স থেকে। তবে চাহাল 'চাহাল' হয়ে ওঠেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তারপর রাজস্থান রয়্যালস এবং পঞ্জাবের হয়েও খেলেছেন। ২০২৩ সালে ডোয়েন ব্র্যাভোকে টপকে আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে যান। আর তারপর প্রথম বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন।
{{/usCountry}}তবে তারইমধ্যে ২০২৫ সালের আইপিএলের নিলামে চাহালকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল পঞ্জাব কিংস। এমনিতে তাঁর আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স থেকে। তবে চাহাল 'চাহাল' হয়ে ওঠেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তারপর রাজস্থান রয়্যালস এবং পঞ্জাবের হয়েও খেলেছেন। ২০২৩ সালে ডোয়েন ব্র্যাভোকে টপকে আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে যান। আর তারপর প্রথম বোলার হিসেবে আইপিএলে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন।
{{/usCountry}}ABOUT THE AUTHOR
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।