T20 World Cup 2026 India Vs Pakistan: ২০২৬-এর ‘স্ল্যাপ ডে’তে ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ম্যাচ! বাকি ম্যাচ কবে?

ঠিক ভ্যালেন্টাইন্স ডে-র পরদিনটিই ১৫ ফেব্রুয়ারি। আর সেই দিনটি ‘স্ল্যাপ ডে’ নামে পরিচিত। আর এমন এক দিনে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয়।

Published on: Nov 25, 2025, 20:15:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের একবার ভারত পাকিস্তান ২২ গজের মহারণের দামামা বেজে গেল! আসন্ন ২০২৬ টি২০ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত, সহযোগী আয়োজক শ্রীলঙ্কা। আর আইসিসির সেই টুর্নামেন্টের ম্যাচগুলির তারিখ ও স্থান এবার প্রকাশ্যে আসতে শুরু করল।

২০২৬র ‘স্ল্যাপ ডে’তে ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ম্যাচ! বাকি ম্যাচ কবে?
২০২৬র ‘স্ল্যাপ ডে’তে ভারত বনাম পাকিস্তান টি২০ বিশ্বকাপ ম্যাচ! বাকি ম্যাচ কবে?

২০২৬ টি২০ বিশ্বকাপের মধ্যে সূর্যদের হাতে ২০২৫র এশিয়াকাপ চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি পাকিস্তানের নকভি পৌঁছে দিতে পারবেন কি না, তা এখনও লাখ টাকার প্রশ্ন! সেই জল্পনার মাঝে উঠে এল ২০২৬ সালে আয়োজিত হতে চলা টি২০ বিশ্বকাপের শিডিউল। টি২০তে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সামনে পাকিস্তান পড়তে চলেছে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি। ঠিক ভ্যালেন্টাইন্স ডে-র পরদিনটিই ১৫ ফেব্রুয়ারি। আর সেই দিনটি ‘স্ল্যাপ ডে’ নামে পরিচিত। আর এমন এক দিনে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোয়।

( Advocate on Sheikh Hasina: হাসিনার সঙ্গে কি যোগাযোগ আছে? বাংলাদেশে তাবড় সিনিয়র আইনজীবীকে বিস্ফোরক প্রশ্ন, বললেন…)

( India Canada Relation: কানাডায় ভারতীয় পতাকার অবমাননা, নেতাদের নামে ভয়াবহ স্লোগান, চড়ল খলিস্তান-পারদ!)

( Pak attacks Afghanistan: ফোকাসে আফগান জামাত?পেশাওয়ারে হামলার পরই আফগানিস্তানে হানা পাকিস্তানের! মৃত বহু শিশু)

এদিকে, ভারতের শুরুর ম্যাচটি রয়েছে মুম্বইয়ের ওয়াংখেড়েতে। বিপক্ষে থাকবে ইউএসএ। ম্যাচ ৭ ফেব্রুয়ারি। এরপর মেন ইন ব্লু নামিবিয়ার বিরুদ্ধে খেলবে ১২ ফেব্রুয়ারি। ম্যাচ হবে দিল্লিতে। সেই ম্যাচ অরুণ জেটলি স্টেডিয়ামে হবে। ১৫ ফেব্রুয়ারির ভারত পাক ম্যাচ হবে কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। এরপরই ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হওয়ার কথা। এবারের বিশ্বকাপে ১৮ টি টিম অংশ নেবে। এই টিমগুলি হল- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এশিয়া কাপ রাইজিং স্টার ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। জুনিয়রদের হারের সেই প্রতিশোধ কি টি২০ বিশ্বকাপের ২২ গজে সিনিয়ররা নিতে পারবেন? এদিকে, বিশ্বকাপের কয়েক মাস আগে শুভমন গিলের চোট রীতিমত ভাবাচ্ছে ভারতীয় শিবিরকে। সূর্যদের ক্যাম্পে ক্যাপ্টেন সূর্যের ফর্মও বেশ চিন্তায় রেখেছে। এই পরিস্থিতিতে ভারতীয় শিবির টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করে কতটা প্রস্তুত থাকে সেদিকে থাকবে নজর।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More