...
...
Next Story

Exit Poll of Tamil Nadu Vote 2026: ‘নায়ক’ থেকে ‘জননায়ক’ হওয়া বিজয়ই কি তামিলনাড়ুর বড় ফ্যাক্টর!বুথ ফেরত সমীক্ষায়..

Tamil Nadu Assembly Election 2026 Exit Poll: তামিল তারকা অভিনেতা বিজয়ের পার্টি টিভিকে এবারের ভোটে কি তামিলভূূমের রাজনীতিতে বড় ফ্যাক্টর হতে পারে! কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

Published on: Apr 29, 2026, 20:44:36 IST
Advertisement

Tamil Nadu Assembly Election 2026 Exit Poll: ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভা ভোটে, কার দাপট তুঙ্গে থাকবে তার আভাস দিল বুথ ফেরত সমীক্ষা। মূলত, তামিলভূমে লড়াইটা ডিএমকে বনাম এআইএডিএমকের মধ্যে হয়ে থাকে। তবে এবারের রাজনীতির সমীকরণে, ‘জননায়গন’ স্টার তথা নায়ক থেকে জননায়ক হয়ে ওঠা রাজনীতিক বিজয়ের দল টিভিকে বড় ফ্যাক্টর হতে পারে বলে বুথ ফেরত সমীক্ষার আভাস। মমতা বন্দ্যোপাধ্যায়দের ইন্ডি ব্লকের অপর সঙ্গী স্ট্যালিনের ডিএমকের শাসিত রাজ্যে ফের মসনদ স্ট্যালিনরাই ধরে রাখবেন, নাকি, বিপক্ষের এআইডিএমকে দাপট তুঙ্গে রাখবে, তার আভাস দিচ্ছেবুথ ফেরত সমীক্ষা।

‘নায়ক’ থেকে ‘জননায়ক’ হওয়া বিজয়ই কি তামিলনাড়ুর বড় ফ্যাক্টর!বুথ ফেরত সমীক্ষায়.. (Handout via PTI Photo)(PTI03_30_2026_000179B) (PTI)
‘নায়ক’ থেকে ‘জননায়ক’ হওয়া বিজয়ই কি তামিলনাড়ুর বড় ফ্যাক্টর!বুথ ফেরত সমীক্ষায়.. (Handout via PTI Photo)(PTI03_30_2026_000179B) (PTI)

এনডিটিভি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, বিজয়েরক নতুন গঠিক পার্টি টিভিকে পেতে পারে ৯৮ থেকে ১২০ টি আসন। অন্যদিকে, পিপলস পালস পূর্বাভাস দিয়েছে যে ডিএমকে ও তার জোট ১২৫-১৪৫টি আসন জিতবে, অন্যদিকে এআইএডিএমকে ও তার মিত্ররা পাবে ৬৫-৮০টি আসন। পিপলস ইনসাইট ডিএমকে ও তার জোট ১২০-১৪০টি আসন এবং এআইএডিএমকে ও তার জোটের ৬০-৭০টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে। প্রজা পোলের মতে, ডিএমকে ও তার সহযোগীরা ১৪৮ থেকে ১৬৮টি আসন পাবে; এআইএডিএমকে ও তার সঙ্গীরা পেতে পারে ৬১ থেকে ৮১টি আসন। টিভিকে ১ থেকে ৯টি আসন জিতবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পি-মার্ক বলছে, ডিএমকে ও তার সঙ্গীরা ১২৫-১৪৫টি আসন; এআইএডিএমকে ও তার জোট ৬৫-৮৫টি আসন এবং অভিনেতা বিজয়ের টিভিকে-কে ১৬-২৬টি আসনে জয় পেতে পারে।

কামাখ্যা অ্যানালিটিক্স ডিএমকে ও তার জোটকে ৭৮-৯৫টি আসন; এআইএডিএমকে ও তার সঙ্গীদের জোটতে ৬৮-৮৪টি আসন এবং অভিনেতা বিজয়ের টিভিকে ও তার সঙ্গীদের ৬৭-৮১টি আসন আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। এক্সিট পোলের ফলাফল যদি অপরিবর্তিত থাকে, তবে এটি অভিনেতার নতুন দলকে একটি বড় ভূমিকা পালনের জন্য দৃঢ়ভাবে প্রস্তুত করে। তবে বহু সময়ই এক্সিট পোলের ফলাফল ভুল প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৩শে এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত তামিলনাড়ুতে ভোটের হার ছিল ৮২.২৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ২৩৪টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ শেষ হয়েছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe