নিজেই বাংলাদেশে ফিরতে চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তাঁকে দেশে ফেরানোর জন্য কোনও সরাসরি উদ্যোগ না নিয়ে গোটা বিষয়টি ভারতের কাঁধে চাপিয়ে দিচ্ছে তারেক রহমানের সরকার। একদিকে ঢাকার দাবি, হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে। অন্যদিকে, হাসিনা নিজে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তাঁর সঙ্গে আলোচনায় বসতে নারাজ বাংলাদেশের প্রশাসন। বরং দিল্লির সঙ্গে আলোচনা করেই তাঁর প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিতে চায় ঢাকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শেখ হাসিনাকে সত্যিই দেশে ফেরাতে চায় তারেক রহমানের সরকার, নাকি প্রত্যর্পণের জটিলতা তৈরি করে তাঁর প্রত্যাবর্তনকে আরও কঠিন করে তুলতে চাইছে?
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে মুখ খোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর বক্তব্য, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সেই আলোচনা হাসিনার সঙ্গে নয়, ভারতের সঙ্গে হবে। তাঁর কথায়, বাংলাদেশের একজন দণ্ডিত আসামিকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি ভারত সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, অন্য বিমানে আসবেন, নাকি অন্য কোনও উপায়ে ফিরবেন, সেটাও দুই দেশের আলোচনার বিষয়।
কিন্তু এখানেই তারেক সরকারের অবস্থান নিয়ে তৈরি হচ্ছে বড় প্রশ্ন। শেখ হাসিনা তো নিজেই দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে ঢাকায় ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন তাঁর মুখপাত্র। এমনকী, ২০২৪ সালের ৫ আগস্ট যেভাবে বাংলাদেশের বিমান তাঁকে দিল্লিতে নিয়ে এসেছিল, সেভাবেই দেশে ফেরানোর জন্য রাষ্ট্রীয় বিমান পাঠানোর দাবিও জানিয়েছেন তিনি। তাহলে হাসিনার সঙ্গে সরাসরি কথা বলতে সমস্যা কোথায়? কেন তাঁর স্বেচ্ছায় প্রত্যাবর্তনের বিষয়টিকে সহজ করার বদলে প্রত্যর্পণের জটিল কূটনৈতিক প্রক্রিয়ার দিকে ঠেলে দেওয়া হচ্ছে?
জাহেদ উর রহমান অবশ্য দাবি করেছেন, হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। তাঁর বক্তব্য, যিনি নিজেই দেশে ফিরতে চাইছেন, তাঁকে ফেরানোর ক্ষেত্রে ভারতের আপত্তির কোনও কারণ নেই। কিন্তু ঢাকার এই বক্তব্যের মধ্যেই রয়েছে একাধিক অসংগতি। একদিকে বলা হচ্ছে, হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে স্বাগত জানানো হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আগেই হুঁশিয়ারি দিয়েছেন, দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে তাঁকে। অর্থাৎ, প্রত্যাবর্তনের আগেই কারাবাসের ঘোষণা দিয়ে রাখা হয়েছে।
{{/usCountry}}জাহেদ উর রহমান অবশ্য দাবি করেছেন, হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। তাঁর বক্তব্য, যিনি নিজেই দেশে ফিরতে চাইছেন, তাঁকে ফেরানোর ক্ষেত্রে ভারতের আপত্তির কোনও কারণ নেই। কিন্তু ঢাকার এই বক্তব্যের মধ্যেই রয়েছে একাধিক অসংগতি। একদিকে বলা হচ্ছে, হাসিনার দেশে ফেরার ইচ্ছাকে স্বাগত জানানো হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আগেই হুঁশিয়ারি দিয়েছেন, দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে তাঁকে। অর্থাৎ, প্রত্যাবর্তনের আগেই কারাবাসের ঘোষণা দিয়ে রাখা হয়েছে।
{{/usCountry}}এখানে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত কোনও দেশের চাপের মুখে নিজের কূটনৈতিক ও আইনি সিদ্ধান্ত নিতে পারে না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি থাকলেও তা স্বয়ংক্রিয়ভাবে কাউকে হস্তান্তরের নির্দেশ দেয় না। প্রত্যর্পণের আবেদন, চুক্তির শর্ত, বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার অধিকার ভারতের রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের দায় ভারতের উপর চাপিয়ে দেওয়ারও সুযোগ নেই। দিল্লিকে তাই যে কোনও সিদ্ধান্ত নিতে হবে ভারতের সার্বভৌম স্বার্থ ও আইনি কাঠামোকে গুরুত্ব দিয়েই।
উল্লেখযোগ্য, শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ডিসেম্বর মাসে সীমান্তে অনুপ্রবেশ রুখতে বিজিবির অতিরিক্ত সতর্কতা ও বাহিনী মোতায়েনের কথাও জানিয়েছে ঢাকা। এর মধ্যে বাংলাদেশের একাধিক জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েনের খবর সামনে এসেছে। ফলে প্রশ্ন উঠছে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাবনাকেই কি এত বড় নিরাপত্তা উদ্বেগ হিসেবে দেখছে তারেক রহমানের সরকার?
সব মিলিয়ে, হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ঢাকার বক্তব্যে স্পষ্ট হচ্ছে রাজনৈতিক অস্বস্তি। হাসিনা ফিরতে চাইছেন, অথচ তাঁর সঙ্গে কথা না বলে ভারতকে চাপ দেওয়ার কৌশল নিচ্ছে তারেক সরকার। ভারতের উচিত, কোনও রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে সম্পূর্ণ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া মেনে সিদ্ধান্ত নেওয়া। কারণ, বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান বাংলাদেশেরই খুঁজে বের করতে হবে। তার দায় ভারতের ঘাড়ে চাপিয়ে দিল্লিকে রাজনৈতিক সংঘাতের অংশীদার করা যায় না।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।