...
...
Next Story

Tarique Rahman Cabinet Update: তারেক রহমানের মন্ত্রিসভায় ক'জন সংখ্যালঘু জায়গা পেলেন?

এবারের নির্বাচনে মাগুরা-২ আসন থেকে বিএনপির টিকিটে লড়াই করে জয়ী হন নিতাই রায় চৌধুরী। আর দীপেন দেওয়ান রাঙামাটি আসন থেকে নির্বাচিত হয়েছেন দীপেন দেওয়ান।

Published on: Feb 17, 2026, 13:41:10 IST
By
Prefer HTon Google
Advertisement

তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা পেলেন অন্তত ২ জন সংখ্যালঘু সাংসদ। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিতাই রায় চৌধুরী এবং দীপেন দেওয়ান মন্ত্রী হচ্ছেন। নিতাই এর আগেও মন্ত্রী থেকেছেন। এদিকে দীপেনের বাবা সুবিমল দেওয়ান জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপজাতীয় বিষয়ক উপদেষ্টা ছিলেন।

TOPSHOT - Bangladesh Nationalist Party (BNP) chairman Tarique Rahman (R) leaves after addressing a press conference in Dhaka on February 14, 2026. Election Commission figures showed Rahman's BNP had won a landslide victory in the elections on February 12, the first since a deadly 2024 uprising ousted the iron-fisted rule of Sheikh Hasina. (Photo by MOHD RASFAN / AFP) (AFP)
TOPSHOT - Bangladesh Nationalist Party (BNP) chairman Tarique Rahman (R) leaves after addressing a press conference in Dhaka on February 14, 2026. Election Commission figures showed Rahman's BNP had won a landslide victory in the elections on February 12, the first since a deadly 2024 uprising ousted the iron-fisted rule of Sheikh Hasina. (Photo by MOHD RASFAN / AFP) (AFP)

উল্লেখ্য, এবারের নির্বাচনে মাগুরা-২ আসন থেকে বিএনপির টিকিটে লড়াই করে জয়ী হন নিতাই রায় চৌধুরী। জামাত প্রার্থীর বিরুদ্ধে লড়ে বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছেন নিতাইবাবু। মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর) আসনে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে লড়াই করা জামাত নেতা মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট। আর দীপেন দেওয়ান রাঙামাটি আসন থেকে নির্বাচিত হয়েছেন দীপেন দেওয়ান।

এদিকে ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায় জয়ী হয়েছেন বিএনপির টিকিটে। বাংলাদেশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঢাকা-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতে ইসলামির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মহম্মদ শাহিনুর ইসলাম ৮২ হাজার ২৩২ ভোট পেয়েছেন। এর আগে গয়েশ্বর টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী থেকেছেন বাংলাদেশে। তবে এবার তাঁকে আর মন্ত্রী করা হচ্ছে না বলে জানা গিয়েছে প্রাথমিক ভাবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe