...
...
Next Story

Bangladesh:মব সন্ত্রাস নিয়ে ইউনুস আমলকে খোঁচা তারেকের উপদেষ্টার! ওদিকে, দীপু দাস খুনে অভিযুক্তকে…

Bangladesh on Mob Terror: তারেক রহমানের উপদেষ্টা এদিন মব সন্ত্রাস ইস্যুতে মুখ খোলেন।

Published on: Apr 15, 2026, 17:06:12 IST
Advertisement

ঘটনা গত ডিসেম্বর মাসের। ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের ঢাকায় দিনে দুপুরে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে খুন করা হয়। সেই সময় ছিল বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এর কিছুদিন পরই ইউনুস আমলে হাদির মৃত্যু হয়। ক্ষোভে উত্তাল বাংলাদেশে দিকে দিকে মব সন্ত্রাস দেখা যায়। জনতা জমায়েত করে একের পর এক খুন করে। হাদির মৃত্যুর রাতেই জনসমক্ষে পিটিয়ে খুন করে দীপু দাসের দেহে আগুন লাগানো হয়। সেই ঘটনায় ধৃত অন্যতম আসামি মো. মাসুম বাংলাদেশের হাইকোর্ট এক বছরের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে। এদিকে, মব সন্ত্রাস নিয়ে এদিন ইউনুস জমানা সম্পর্কে মুখ খুললেন তারেক রহমানের উপদেষ্টা ড. জাহেদ।

মব সন্ত্রাস নিয়ে ইউনুসদের খোঁচা তারেকের উপদেষ্টার!ওদিকে,দীপু দাস কাণ্ডে আসামিকে…
মব সন্ত্রাস নিয়ে ইউনুসদের খোঁচা তারেকের উপদেষ্টার!ওদিকে,দীপু দাস কাণ্ডে আসামিকে…

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় মব বা গণপিটুনির মতো ঘটনাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। এমনই রিপোর্ট উঠে এসেছে বাংলাদেশের মিডিয়ায়। এদিন জাহেদ বলেন, অতীতে কিছু সময়ে এসব (মব সন্ত্রাস) কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়ার কারণে সমাজে একটি ভুল প্রবণতা তৈরি হয়েছে। মানুষ মনে করছে, চাইলেই কাউকে শাস্তি দেওয়া যায়, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কেউ গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেও তাকে পিটিয়ে মারা তো দূরের কথা, শারীরিকভাবে আঘাত করাও আইনসম্মত নয়।

বাংলাদেশের ঢাকায় সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জাহেদ একথা বলেন। তাঁর সাফ বার্তা, অপরাধী যত বড়ই হোক না কেন, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অরাজকতা তৈরি করে এবং এটি সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ। তাঁর সাফ বার্তা, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে তারেক রহমানের সরকার, ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে এই সমস্ত ধরনের ঘটনা নিয়ে। এমন ঘটনার ক্ষেত্রে তারেক সরকার কঠোর হচ্ছে বলেও তিনি জানান।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe