...
...
Next Story

Javelin Missile Production in India: পাকের ‘যম’ জ্যাভলিন মিসাইল তৈরি হবে ভারতেই! চুক্তি হল টাটার, কাঁপুনি ধরবে শত্রুর

Javelin Missile Production in India: জ্যাভলিন মিসাইল তৈরি করা হবে ভারতে। সেজন্য আমেরিকার রেথিয়ন এবং লকহিড মার্টিনের যৌথ সংস্থার সঙ্গে মউ স্বাক্ষর করল টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। তার ফলে কী হবে?

Published on: Aug 31, 2026, 20:24:27 IST
Advertisement

Javelin Missile Production in India: ভারতে জ্যাভলিন মিসাইল যৌথভাবে তৈরির জন্য মউ স্বাক্ষর করল টাটা গোষ্ঠী। আমেরিকার রেথিয়ন এবং লকহিড মার্টিন মিলিতভাবে যে সংস্থা (জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চার) গঠন করেছে, তার সঙ্গে মউ স্বাক্ষর করেছে টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড। লকহিড মার্টিনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে ভারতে যৌথভাবে জ্যাভলিন তৈরির জন্য টাটা গোষ্ঠীর সঙ্গে হাত মেলানো হয়েছে। ওই মিসাইলের কয়েকটি উপকরণ তৈরির পাশাপাশি ভারতেই ‘ফাইনাল অ্যাসেম্বলি’-র কাজ করা হবে।

২৯২ কোটি টাকার জ্যাভলিন মিসাইল কেনার চুক্তি ভারতীয় সেনার

জ্যাভলিন মিসাইল তৈরি করা হবে ভারতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Lockheed Martin)
জ্যাভলিন মিসাইল তৈরি করা হবে ভারতে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Lockheed Martin)

আর সেই মউয়ের বিষয়টি সামনে এসেছে ভারতীয় সেনার চুক্তি চূড়ান্ত হওয়ার পরে। ৬০টির মতো অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড জ্যাভলিন মিসাইল কেনার জন্য ২৯২ কোটি টাকার চুক্তি করেছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পরবর্তীকালে যুদ্ধক্ষেত্রে ভারতের ক্ষমতা আরও বাড়ানোর জন্য সেই গুরুত্বপূর্ণ মিসাইল কেনার পথে সিদ্ধান্ত নিয়েছে ভারত।

আরও পড়ুন: Bangladesh: ‘বাঁচার আগে মরার চিন্তায় লাভ আছে?’ মক্কা প্যাক্টের ঝুঁকি নিয়ে বলছে বাংলাদেশ, ওদিকে মুনিররা কেন ছুটলেন তুরস্ক?

জ্যাভলিন মিসাইল এত মারাত্মক কেন?

এমনিতে জ্যাভলিন অত্যাধুনিক ও মাঝারি দূরপাল্লার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল। যা কাঁধে করে বয়ে নিয়ে গিয়ে শত্রুপক্ষের ট্যাঙ্কে হামলা চালানো হয়। এই মিসাইলের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে জ্যাভলিন একবার নির্দিষ্ট টার্গেটের দিকে ছুড়ে দেওয়ার পরে নিজেই নিজের লক্ষ্যবস্তুকে ধাওয়া করে আঘাত হানতে পারে। অপারেটরকে আর আলাদা করে নির্দেশ দিতে হয় না। লাগাতার টার্গেটের দিকে মিসাইলকে এগিয়ে দেওয়ার পরিবর্তে অপারেটর জায়গা পরিবর্তন করতে পারবেন। যে মিসাইল ইমেজিং ইনফ্রারড সিকার প্রযুক্তি ব্যবহার করে।

সেই মিসাইলের ভারতে উৎপাদন হওয়ার বিষয়ে টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং জ্যাভলিন জয়েন্ট ভেঞ্চারের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারতে যৌথ উৎপাদনের প্রক্রিয়া চালু হলে প্রতিরক্ষা শিল্প-কাঠামো শক্তিশালী হবে; কারণ এর ফলে জ্যাভলিন এইউআরের চূড়ান্ত সংযোজন ও সমন্বয়ের কাজ ভারতের নিজস্ব কারখানা ও সরবরাহকারীদের মাধ্যমে সম্পন্ন হবে। পাশাপাশি এটি উচ্চ-প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় উৎপাদন-দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জোগানের পাইপলাইনের স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়তা করবে।’

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe