...
...
Next Story

TCS Nasik Latest Update: এথিকস বা POSH চ্যানেলে কোনও অভিযোগ নেই, নাসিক শাখায় যৌন হেনস্থা ও ধর্মান্তকরণ নিয়ে বলল TCS

TCS Nashik Latest Update: টিসিএস-এর সিইও ও এমডি কে কৃতিবাসন এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক ভাবে সিস্টেম এবং রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে, এথিকস বা POSH চ্যানেলে এই ধরনের কোনও অভিযোগই দায়ের করা হয়নি।

Published on: Apr 18, 2026, 11:58:40 IST
Advertisement

টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (টিসিএস) নাসিক শাখার বিপিও-তে যৌন হেনস্থা কেলেঙ্কারিতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছিলেন টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। সেই নির্দেশ দেওয়ার চারদিনের মাথা ১৭ এপ্রিল টাটার তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, পুলিশ যে সব ঘটনার তদন্ত করছে, সেই সংক্রান্ত ঘটনার বিষয়ে কোনও অভিযোগ তারা পায়নি। টিসিএস-এর সিইও ও এমডি কে কৃতিবাসন এক বিবৃতিতে বলেছেন, প্রাথমিক ভাবে সিস্টেম এবং রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে, এথিকস বা POSH চ্যানেলে এই ধরনের কোনও অভিযোগই দায়ের করা হয়নি।

টাটার তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, পুলিশ যে সব ঘটনার তদন্ত করছে, সেই সংক্রান্ত ঘটনার বিষয়ে কোনও অভিযোগ তারা পায়নি। (REUTERS)
টাটার তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, পুলিশ যে সব ঘটনার তদন্ত করছে, সেই সংক্রান্ত ঘটনার বিষয়ে কোনও অভিযোগ তারা পায়নি। (REUTERS)

এদিকে টিসিএসের তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত নিদা খানকে গত ৯ এপ্রিল সাসপেন্ড করা হয়েছে। এবং নিদা খান একজন প্রোসেস অ্যাসিয়েট ছিল। সে এইআচর ম্যানেজার ছিল না এবং কর্মী নিয়োগ প্রক্রিয়ার অংশ ছিল না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, টিসিএস-এর প্রেসিডেন্ট ও সিওও আরথি সুব্রামানিয়ানের নেতৃত্বে পরিচালিত অভ্যন্তরীণ তদন্ত চলছে। এবং এর জন্য স্বাধীন পরামর্শদাতা হিসেবে ডেলয়েট এবং স্বনামধন্য আইন সংস্থা ট্রাইলিগালের বিশেষজ্ঞদের নিযুক্ত করা হয়েছে।'

এই মামলায় পলাতক নিদা খানের পরিবারের দাবি, সে সন্তানসম্ভবা। সেই যুক্তি দিয়েই নাসিকের এক আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছে নিদা। এদিকে রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক ভাবে নিদা খান নাসিক অফিসে এইচআর প্রধান পদে ছিল না। সে টেলিকলার হিসাবেই সংস্থায় যোগ দিয়েছিল। এহেন নিদার বিরুদ্ধে অভিযোগ, সে একটি চক্রের হয়ে 'কর্পোরেট জিহাদ' চালাত। নিদা নাকি সংস্থার মহিলা কর্মীদের জোর করে ধর্মান্তকরণের চেষ্টা করত। এমনকী হিন্দু কর্মীদের আমিষ খাবার খেতে বাধ্য করতেন বলেও অভিযোগ। জবরদস্তি একটি নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি পালনের জন্য চাপ দিতেন বলেও অভিযোগ।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe