TCS Sexual Harassment: নাসিকে তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসে মহিলা কর্মীদের যৌন হেনস্থা এবং ধর্মান্তরিত করার অভিযোগের ঘটনায় ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। এই যৌন হেনস্থা এবং ধর্মান্তরণের চক্র চালাতে অভিযুক্তরা অন্য কোথাও থেকে অর্থ পেয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ইঞ্জিনিয়ার এবং আধিকারিকরাও রয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজনের বিষয়ে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

শ্লীলতাহানি ও ধর্মান্তরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার টিসিএস কর্মীরা হল- আসিফ আনসারি, শফি শেখ, শাহরুখ কুরেশি, রাজা মেমন, তৌসিফ আত্তার এবং অশ্বিন চাইনানি। ১৮ থেকে ২৫ বছর বয়সি টিসিএস-এর একাধিক মহিলা কর্মীরা এফআইআর করেছেন এই ঘটনায়। অভিযোগ, গত দুই থেকে তিন বছর ধরে তাঁদের উপর নির্যাতন চলেছে। সংস্থায় কর্মরত অভিযুক্তরা প্রথমে অত্যন্ত সুকৌশলে ওই তরুণীদের ব্যক্তিগত, পারিবারিক এবং বৈবাহিক জীবনের নানা সমস্যার কথা জেনে নিত। এরপর সেই তাদের সেই ব্যক্তিগত দুর্বল বিষয়গুলিকেই হাতিয়ার করা হত। মানসিক ভাবে বিপর্যস্ত মহিলাদের টার্গেট করে ব্ল্যাকমেল করা হত এবং ভয় দেখানো হত কিংবা প্রেমের ফাঁদে ফেলা হত। এরপর দিনের পর দিন ধর্ষণ ও যৌন হেনস্থা চলত। তাঁদের ধর্মীয় ভাবাবেগেও আঘাত করা হত বলে অভিযোগ করেছেন মহিলা কর্মীরা। পরে ধর্ম পরিবর্তনের জন্য ব্রেনওয়াশ করা হত তাঁদের।
এদিকে এই বিতর্ক সামনে আসতেই টিসিএস জানিয়েছে, কর্মীদের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আছে সংস্থার। এই আবহে নাসিক অফিসে যৌন হেনস্থার অভিযোগে জড়িত কর্মচারীদের সাসপেন্ড করা হয়েছে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই যৌন হেনস্থার ঘটনা প্রসঙ্গে বলেন, 'এটা অত্যন্ত উদ্বেগজনক এবং বেদনাদায়ক'। এদিকে টিসিএসের চিফ অপারেটিং অফিসার আরতি সুব্রহ্মণ্যমের নেতৃত্বে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
{{/usCountry}}এদিকে এই বিতর্ক সামনে আসতেই টিসিএস জানিয়েছে, কর্মীদের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আছে সংস্থার। এই আবহে নাসিক অফিসে যৌন হেনস্থার অভিযোগে জড়িত কর্মচারীদের সাসপেন্ড করা হয়েছে। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই যৌন হেনস্থার ঘটনা প্রসঙ্গে বলেন, 'এটা অত্যন্ত উদ্বেগজনক এবং বেদনাদায়ক'। এদিকে টিসিএসের চিফ অপারেটিং অফিসার আরতি সুব্রহ্মণ্যমের নেতৃত্বে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে অভ্যন্তরীণ তদন্ত চলছে।
{{/usCountry}}