২০২৬ সালের শিক্ষক দিবস ঘিরে সকাল থেকেই এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোচিং সেন্টারে উদযাপনের পালা! জীবনে চলার পথে শিক্ষকের অবদান অনস্বীকার্য! সেই অবদান রোজই উদযাপিত হয়! তবে সেই উদযাপনের একটি বিশেষ দিন শিক্ষক দিবস।

প্রসঙ্গত, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ১৮৮৮ সালের ৫ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং একজন মহান দার্শনিক ও শিক্ষক ছিলেন।১৯৬২ সালে তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর বন্ধুরা ও ছাত্রছাত্রীরা তাঁর জন্মদিন উদ্যাপন করতে চাইলে তিনি একটি বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, তাঁর জন্মদিনের আলাদা করে উদ্যাপন না করে যদি ৫ই সেপ্টেম্বর দিনটিকে সমগ্র দেশের শিক্ষকদের প্রতি সম্মান জানানোর জন্য শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তবে তিনি বেশি আনন্দিত হবেন। এরপর থেকেই এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়। শিক্ষক দিবস উপলক্ষ্যে রইল কয়েকটি শুভেচ্ছা বার্তা।
১.শুভ শিক্ষক দিবস! আমার জীবনকে জ্ঞান এবং আদর্শ দিয়ে সুন্দর করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২.আপনার শিক্ষা আমার জীবনের আলো। সঠিক পথ দেখানোর জন্য আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ।
৩.প্রিয় শিক্ষক, আপনি শুধু বইয়ের পাঠই শেখাননি, জীবনের আসল মানেও শিখিয়েছেন। শুভ শিক্ষক দিবস!
৪.আপনি আমাদের মনের মাঝে যে জ্ঞানের বীজ বুনেছেন, তা সারাজীবন আমাদের পথ দেখাবে।
{{/usCountry}}৪.আপনি আমাদের মনের মাঝে যে জ্ঞানের বীজ বুনেছেন, তা সারাজীবন আমাদের পথ দেখাবে।
{{/usCountry}}৫.জ্ঞানের আলোয় আমাদের জীবন আলোকিত করার জন্য আপনাকে ধন্যবাদ, স্যার।
৬.শ্রেণীকক্ষকে আনন্দের জায়গা করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ম্যাডাম।
৭.আজকের এই বিশেষ দিনে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। শুভ শিক্ষক দিবস!
৮.আপনার প্রতিটি উপদেশ আমার জীবনের এক একটি মূল্যবান সম্পদ। শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা।
৯.যখনই আমি নিজেকে বিশ্বাস করতে ভুলে গিয়েছিলাম, আপনি আমাকে বিশ্বাস করেছেন। শুভ শিক্ষক দিবস!
১০.আপনার দেখানো পথ ধরেই আজ আমি স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।
১১.পড়াশোনার বাইরের জগতে আপনি আমার অন্যতম শিক্ষক! শুভ শিক্ষক দিবস কোচ-স্যার! খেলাধুলোর জগতকে আঁকড়ে ধরতে আপনিই শিখিয়েছেন।
১২.আপনি আমাদের স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং তা সত্যি করার সাহস দিয়েছেন। শুভ শিক্ষক দিবস!
১৩.ভবিষ্যতের এক একজন ভালো মানুষ গড়ে তোলার পেছনে আপনার অবদান অতুলনীয়। শ্রদ্ধা জানাই আপনাকে।
১৪.আজ আমি যেখানেই থাকি না কেন, আপনার দেওয়া শিক্ষা সবসময় আমার সাথে থাকে। শুভ শিক্ষক দিবস!