Searchable SIR Voter Rolls: তথ্য জনসমক্ষে প্রকাশ করা এবং সেই তথ্য সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। নির্বাচন কমিশনের (ECI) ভোটার তালিকার 'বিশেষ নিবিড় সংশোধন' (SIR) প্রক্রিয়ার মাঝে কোটি কোটি ভোটারের কাছে এই পার্থক্যের অর্থ হলো—কয়েক সেকেন্ডের মধ্যে নিজের নাম খুঁজে পাওয়া বনাম স্ক্যান করা পিডিএফ (PDF)-এর পাতায় ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করে যাওয়া। আর এই ব্যবধান ঘোচাতে দক্ষ কর্মী থেকে অত্যাধুনিক প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও যা করতে পারেনি নির্বাচন কমিশন, এ বার কয়েক জন বন্ধুর সঙ্গে মিলে সেই কাজ করে দিলেন ১৮ বছর বয়সি এথিক্যাল হ্যাকার সার্থক সিদ্ধান্ত।

ঝাড়খণ্ডের বোকারোর ছেলে সার্থক সিদ্ধান্ত। সেখানকার স্টিল সিটির দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা। বাবার মৃত্যুর পর রাঁচি চলে যান। সেখানে জওহর বিদ্যামন্দিরে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। বর্তমানে বেঙ্গালুরুতে পাঠরত তিনি। সিবিএসই পরীক্ষার ডিজিটাল মূল্যায়নে অনিয়মের বিষয়টি প্রথম সার্থকই ধরিয়ে দেন। এবার তিনি নজর দিয়েছেন নির্বাচন কমিশনের দিকে। উত্তরপ্রদেশে এসআইআর সম্পন্ন হওয়ার পর যে ভোটার তালিকা প্রস্তুত করেছে কমিশন, সেই ৬.৮ লক্ষ পিডিএফ-কে রূপান্তরিত করে সার্চেবল বা অনুসন্ধানযোগ্য করে তুলেছেন তিনি। অর্থাৎ নাম বা এপিক নম্বর দিয়ে খুঁজলেই বেরিয়ে আসবে ভোটারের নাম।
সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন সার্থক। তিনি লেখেন, ‘হ্যালো চ্যাট, ভারতীয় নির্বাচন কমিশন উত্তরপ্রদেশের ভোটার তালিকা প্রকাশ করেছিল, তার সবক’টিকেই আমরা ওসিআর (OCR)-এ রূপান্তরিত করে দিয়েছি।’ ছবি বা স্ক্যান করা পিডিএফ, কাগজ বা বইয়ের পাতার ছবিকে কম্পিউটারে পরিষ্কার ভাবে পড়া এবং এডিট করার উপযোগী ডিজিটাল টেক্সটে রূপান্তরিত করার প্রযুক্তিকে বলা হয় অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআর। সার্থক আরও লেখেন, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকা, দু’টি খসড়া তালিকা এবং ২০২৭ সালের খসড়া তালিকা। ৬.৮ লক্ষ পিডিএফ, যার অধিকাংশই স্ক্যান করা নথি ছিল। সেগুলিকে ৫৪.৮ কোটি সারিতে রূপান্তরিত করা হয়েছে। ৪০৩ বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটির জন্য পৃথক টেবল রয়েছে। বিনামূল্যে ডাউনলোড করা যাবে।’
এসআইআর নিয়ে বিতর্ক গোড়া থেকেই। ব্যাপক অনিয়ম এবং ভোটচুরির অভিযোগ রয়েছে। কেন মেশিন রিডেবল বা সার্চেবল তথ্য দেওয়া হচ্ছে না, বার বার করে প্রশ্ন তুলে আসছিলেন বিরোধীরা। কারণ নথি শুধুমাত্র প্রকাশ করলেই হল না, সেই তথ্য যাতে সকলের হাতে পৌঁছয়, তা যাতে বিচার-বিশ্লেষণ করে দেখা যায়, সেই ব্যবস্থা করাও জরুরি। কিন্তু কমিশন যে নথি প্রকাশ করেছিল, তাতে নির্বাচন কেন্দ্র এবং ভোটকেন্দ্র ধরে পাতার পর পাতা খুঁজে যেতে হতো। তাতেই ভোটার তালিকার ডিজিটাল-করণের কাজে হাত দেন সার্থক। উত্তরপ্রদেশের ভোটারতালিকা নিয়ে সেই কাজ করেও দেখালেন তিনি। এর ফলে নাম খোঁজা এখন সহজ হয়ে গিয়েছে। তবে নিরাপত্তার দিকটিতেও বিশেষ ভাবে নজর দিয়েছেন সার্থক। ফলে নাম, আত্মীয়ের নাম, এপিক নম্বর, বাড়ির নম্বরের মতো ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্যগুলি প্রতিস্থাপন করা হয়েছে Keyed-has token দিয়ে। অর্থাৎ এপিক নম্বর এবং তেমন তথ্যগুলি ডেটাসেট প্রস্তুতকারকের কাছেই থাকে। সেগুলি দিয়ে বিশেষ অক্ষরমালা বা টোকেন তৈরি করা হয়। ফলে ব্যক্তিগত তথ্য় না দেখেই বোঝা যায়, একই টোকেন একাধিক নির্বাচন কেন্দ্র, ভোটকেন্দ্র বা সংশোধিত তালিকায় বার বার এসেছে কিনা। এতে স্ক্রুটিনির কাজ সহজ হয়, আবার ভোটারের গোপনীয়তা রক্ষার অধিকারও বজায় থাকে।
সিবিএসই-র ওএসএম থেকে নির্বাচন কমিশনের এসআইআর
{{/usCountry}}এসআইআর নিয়ে বিতর্ক গোড়া থেকেই। ব্যাপক অনিয়ম এবং ভোটচুরির অভিযোগ রয়েছে। কেন মেশিন রিডেবল বা সার্চেবল তথ্য দেওয়া হচ্ছে না, বার বার করে প্রশ্ন তুলে আসছিলেন বিরোধীরা। কারণ নথি শুধুমাত্র প্রকাশ করলেই হল না, সেই তথ্য যাতে সকলের হাতে পৌঁছয়, তা যাতে বিচার-বিশ্লেষণ করে দেখা যায়, সেই ব্যবস্থা করাও জরুরি। কিন্তু কমিশন যে নথি প্রকাশ করেছিল, তাতে নির্বাচন কেন্দ্র এবং ভোটকেন্দ্র ধরে পাতার পর পাতা খুঁজে যেতে হতো। তাতেই ভোটার তালিকার ডিজিটাল-করণের কাজে হাত দেন সার্থক। উত্তরপ্রদেশের ভোটারতালিকা নিয়ে সেই কাজ করেও দেখালেন তিনি। এর ফলে নাম খোঁজা এখন সহজ হয়ে গিয়েছে। তবে নিরাপত্তার দিকটিতেও বিশেষ ভাবে নজর দিয়েছেন সার্থক। ফলে নাম, আত্মীয়ের নাম, এপিক নম্বর, বাড়ির নম্বরের মতো ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্যগুলি প্রতিস্থাপন করা হয়েছে Keyed-has token দিয়ে। অর্থাৎ এপিক নম্বর এবং তেমন তথ্যগুলি ডেটাসেট প্রস্তুতকারকের কাছেই থাকে। সেগুলি দিয়ে বিশেষ অক্ষরমালা বা টোকেন তৈরি করা হয়। ফলে ব্যক্তিগত তথ্য় না দেখেই বোঝা যায়, একই টোকেন একাধিক নির্বাচন কেন্দ্র, ভোটকেন্দ্র বা সংশোধিত তালিকায় বার বার এসেছে কিনা। এতে স্ক্রুটিনির কাজ সহজ হয়, আবার ভোটারের গোপনীয়তা রক্ষার অধিকারও বজায় থাকে।
সিবিএসই-র ওএসএম থেকে নির্বাচন কমিশনের এসআইআর
{{/usCountry}}এর আগে সার্থক সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর 'অন-স্ক্রিন মার্কিং' (OSM)-এ অনিয়মের বিষয়টি তুলে ধরে আলোচনায় এসেছিলেন। নিজের পরীক্ষার নম্বর দেখতে গিয়ে খটকা লাগে তাঁর। বিডিং প্রক্রিয়ার নিয়ম বদল এবং যোগ্যতার মানদণ্ড শিথিল করা হয়েছিল বলে অভিযোগ তুলে ধরেছিলেন তিনি। এমনকী সংসদীয় কমিটির সঙ্গে যাবতীয় তথ্যপ্রমাণও তুলে ধরেন। সিবিএসই যদিও অভিযোগ অস্বীকার করে। ২০২৬ সালের জুন মাসে আবার সেন্ট্রাল পাবলিক প্রোকিওরমেন্ট পোর্টালের ১.৬৬ কোটি রেকর্ড সাধারণ মানুষের সহজলভ্য করে তোলেন। এর জন্য, ২০২৬ সালের ২০ নভেম্বর প্রকাশিত TME100 NExt India-তেও জায়গা করে নেন সার্থক। আর এবার উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের ৬.৮ লক্ষ পিডিএফ ফাইল, যাতে ৫৪.৮ কোটি ভোটারের তথ্য মজুত রয়েছে, তা অনুসন্ধানযোগ্য ডিজিটাল ডেটাবেসে রূপান্তরিত করলেন।
নির্বাচন কমিশনের কাজই করছেন সার্থক সিদ্ধান্ত, মত জনগণের
নির্বাচন কমিশন যে কাজ করতে পারেনি, তা করে দেখানোয় সার্থককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। সোশ্যাল মিডিয়ায় সমাজকর্মী তথা গবেষক প্রতীক এস পাটিল লেখেন, ‘অসাধারণ কাজ করেছে সার্থক। একেই বলে মানুষের সেবা এবং স্বচ্ছতা।’ কংগ্রেস সাংসদ গৌরব গগৈও সার্থককে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তিনি লেখেন, ‘আমি সার্থকের কাজকে সমর্থন করি। দীর্ঘ এবং শ্রমসাধ্য বটে, তবে অত্যন্ত প্রয়োজনীয় কাজ এটি। নাগরিকরা সচেতন বলে, মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলি কড়া পর্যবেক্ষণের আওতায় থাকলেই গততন্ত্র সুসংহত হয়।’
নিজের পরীক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন তোলার মধ্য দিয়ে সার্থকের যে যাত্রা শুরু হয়েছিল, এই সাম্প্রতিক উদ্যোগ তারই এক নতুন পর্যায়। সিবিএসই-র ডিজিটাল মূল্যায়ন ব্যবস্থা খতিয়ে দেখা থেকে শুরু করে সরকারি ক্রয় সংক্রান্ত রেকর্ড জনসমক্ষে আনা এবং এবার নির্বাচনী তথ্য সহজলভ্য করা—১৮ বছর বয়সেই রাঁচির এই কিশোর প্রযুক্তিকে হাতিয়ার করে জনজীবনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে দায়বদ্ধ করার এক অনন্য নজির গড়ছেন।