...
...
Next Story

Tejas Fighter Jet Accident Update: ২৩ বছরে শূন্য, আর ২ বছরে ৩! ফের দুর্ঘটনার কবলে তেজস যুদ্ধবিমান, এবার হল 'ব্রেক ফেল'

ফেব্রুয়ারির ৭ তারিখ সীমান্তের কাছে একটি এয়ারবেসের রানওয়ে ছাড়িয়ে সেটি আছড়ে পড়েছিল মাটিতে। সেই দুর্ঘটনার জেরে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২২ ফেব্রুয়ারি সরকারি সূত্র থেকে এই দুর্ঘটনার তথ্য জানা গেছে। সেই দুর্ঘটনায় অবশ্য পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন বিমান থেকে।

Published on: Feb 23, 2026, 11:08:22 IST
By
Prefer HTon Google
Advertisement

চলতি মাসের শুরুতে ব্রেক ফেল হওয়ার পরে দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। সীমান্তের কাছে একটি এয়ারবেসের রানওয়ে ছাড়িয়ে সেটি আছড়ে পড়েছিল মাটিতে। সেই দুর্ঘটনার জেরে বিমানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ২২ ফেব্রুয়ারি সরকারি সূত্র থেকে এই দুর্ঘটনার তথ্য জানা গেছে। সেই দুর্ঘটনায় অবশ্য পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছিলেন বিমান থেকে।

ফেব্রুয়ারির ৭ তারিখ সীমান্তের কাছে একটি এয়ারবেসের রানওয়ে ছাড়িয়ে সেটি আছড়ে পড়েছিল মাটিতে।  (প্রতীকী ছবি) (REUTERS)
ফেব্রুয়ারির ৭ তারিখ সীমান্তের কাছে একটি এয়ারবেসের রানওয়ে ছাড়িয়ে সেটি আছড়ে পড়েছিল মাটিতে। (প্রতীকী ছবি) (REUTERS)

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ ফ্লাইট শেষে তেজস বিমানটি ঘাঁটিতে ফিরছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটেছিল। এই দুর্ঘটনা সম্পর্কে অবশ্য ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সূত্র অনুসারে, এই ঘটনার পরে তেজসে কোনও প্রযুক্তিগত ত্রুটি আছে কি না, তা জানতে ভারতীয় বায়ুসেনা প্রায় ৩০টি 'সিঙ্গেল সিট' তেজস জেটের গোটা বহরকে সাময়িক ভাবে বসিয়ে দেয়। উল্লেখ্য, তেজস জেটের তৃতীয় দুর্ঘটনা ছিল এটি।

এর আগে তেজস প্রথমবারের মতো দুর্ঘটনার কবলে পড়েছিল ২০২৪ সালের মার্চ মাসে। সেবার জয়সলমীরের কাছে একটি তেজস জেট বিধ্বস্ত হয়েছিল। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের নভেম্বরে। দুবাই এয়ারশোতে একটি বিমান প্রদর্শনের সময় সেই তেজস জেট বিধ্বস্ত হয়েছিল। এই আবহে বিগত ২ বছরের মধ্যে তিনবার দুর্ঘটনার কবলে পড়ে তেজস। এদিকে এর আগে ১৮০টি এমকে১এ তেজস জেট অর্ডার করেছিল বায়ুসেনা। তবে সেই বিমান ডেলিভারিতে দেরি হচ্ছে হ্যালের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe