...
...
Next Story

Deadbody of Murder Accused: খুঁজছিল পুলিশ! ৬ জনকে কুপিয়ে খুন সহ পকসোতে অভিযুক্তের দেহ মিলল গ্রামের প্রান্তরে

পুলিশ জানিয়েছে , রাজকুমারের পকেটে একটি মোবাইল ফোন (এয়ারপ্লেন মোডে থাকা), বাসের টিকিট ও ১,২৬০ টাকা নগদ অর্থ পেয়েছে তারা। এছাড়াও মৃতদেহের পাশে আগাছানাশক ওষুধের একটি বোতল পাওয়া গিয়েছে।

Published on: Jul 14, 2026, 09:29:25 IST
Advertisement

৬ জনকে হত্যা। তাঁদের সকলকে গলা কেটে খুন। এমনই অভিযোগ ছিল তেলাঙ্গানার পি রাজকুমারের বিরুদ্ধে। এই মৃত ৬ জনের মধ্যে রাজকুমারের স্ত্রী ও মেয়েও ছিল। গত ৩ দিন ধরে ফেরার ছিল রাজকুমার। খুঁজছিল পুলিশ। রাজকুমারের মাথার ওপর ছিল ২ লাখ টাকার পুরস্কার। তেলাঙ্গানা পুলিশ এবার তার মৃতদেহ উদ্ধার করল এক গ্রামের প্রান্তর থেকে।

খুঁজছিল পুলিশ! ৬ জনকে কুপিয়ে খুন সহ পকসোতে অভিযুক্তের দেহ মিলল গ্রামের প্রান্তরে. ( প্রতীকী ছবি, FILE PHOTO) (HT_PRINT)
খুঁজছিল পুলিশ! ৬ জনকে কুপিয়ে খুন সহ পকসোতে অভিযুক্তের দেহ মিলল গ্রামের প্রান্তরে. ( প্রতীকী ছবি, FILE PHOTO) (HT_PRINT)

অভিযোগ রয়েছে যে, গত ১০ জুলাই রাঙ্গারেডি জেলায় পি রাজকুমার নামে এক কৃষক ছয়জনকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন তার স্ত্রী ও দুই সন্তান এবং সেই সঙ্গে এক নাবালিকা ও তার পরিবারের দুজন সদস্য।তার বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়েরও ছিল। এক কিশোরীকে নির্যাতনের অভিযোগে ছিল পকসো মামলা। সেই কিশোরী, তার মা এবং তার দিদিমাকেও খুন করার অভিযোগ ছিল রাজকুমারের বিরুদ্ধে। ৬ খুনের পর থেকেই ফেরার ছিল রাজকুমার। রাজকুমারকে খুঁজতে পুলিশ ১২ টি টিম ময়দানে নামায়।

সোমবার বিকেল ৩টার দিকে, রাঙ্গারেড্ডি জেলার কোথুর মণ্ডলের পেনজারলা গ্রামের উপকণ্ঠে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা 'ডায়াল ১০০'-এ ফোন করে পুলিশকে খবর দেন, এরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানিয়েছে , রাজকুমারের পকেটে একটি মোবাইল ফোন (এয়ারপ্লেন মোডে থাকা), বাসের টিকিট ও ১,২৬০ টাকা নগদ অর্থ পেয়েছে তারা। এছাড়াও মৃতদেহের পাশে আগাছানাশক ওষুধের একটি বোতল পাওয়া গিয়েছে। পুলিশ কমিশনার বলছেন,'সম্ভবত সে আগাছানাশকটি পান করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হবে। ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, সে হয়তো আগাছানাশক পান করে; তাই মৃত্যুর সম্ভাব্য কারণ এটিই হতে পারে।' পুলিশের ওই অফিসার আরও জানান, পুলিশ, রাজকুমারের মোবাইল ফোনের গ্যালারিতে দুই মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পেয়েছে। জোশি জানান, ঘটনার আগে ১০ জুলাই সন্ধ্যায় রাজকুমার ভিডিওটি রেকর্ড করেছিলেন, এতে তিনি স্পষ্টভাবে বলেন যে তিনি জীবন নিয়ে হতাশ হয়ে পড়েছেন (জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন) এবং আত্মহত্যা করতে চান।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe