...
...
Next Story

Terrorist encounter: সিআরপিএফ ওপর হামলা চালানো জঙ্গি লতিফ ভাট এনকাউন্টারে নিহত! মৃত আরও ১, কাশ্মীরে চলল সেনা অভিযান

লস্কর ই তৈবার কমান্ডার লতিফ ভাট কার্যত কাশ্মীরে ত্রাস হয়ে উঠছিল। সেই লতিফ ভাট সহ আরও এক জঙ্গিকে এদিন রুদ্ধশ্বাস অভিযানে নিকেশ করে নিরাপত্তা বাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ।

Published on: Nov 16, 2026, 15:45:39 IST
Advertisement

নভেম্বর মাসেই কিছুদিন আগে কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর সশস্ত্র জঙ্গিদের হামলার ঘটনা ঘটে যায়। তাতে আহত হন একাধিক জওয়ান। এরপর থেকেই জঙ্গি লতিফ ভাটের খোঁজে নামে নিরাপত্তা বাহিনী। লস্কর ই তৈবার কমান্ডার লতিফ ভাট কার্যত কাশ্মীরে ত্রাস হয়ে উঠছিল। সেই লতিফ ভাট সহ আরও এক জঙ্গিকে এদিন রুদ্ধশ্বাস অভিযানে নিকেশ করে নিরাপত্তা বাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। কুলগামে সিআরপিএফ জওয়ানকে হত্যার ৫ দিনের মধ্যে জঙ্গি লতিফের মৃত্যুর খবর উঠে এল।

CRPFর ওপর হামলা চালানো জঙ্গি লতিফ এনকাউন্টারে নিহত!মৃত আরও ১, রুদ্ধশ্বাস অভিযান (PTI Photo)(PTI11_16_2026_000211B) (PTI)
CRPFর ওপর হামলা চালানো জঙ্গি লতিফ এনকাউন্টারে নিহত!মৃত আরও ১, রুদ্ধশ্বাস অভিযান (PTI Photo)(PTI11_16_2026_000211B) (PTI)

রবিবার রাতেই জানা যাচ্ছিল, দক্ষিণ কাশ্মীরের একটি জায়গায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এলাকার ঢোকার ও বেরোনোর মুখ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল বলে রবিবার রাতে খবর উঠে আসে কাশ্মীরের বুক থেকে। এরপর সোমবার এল লস্কর ই তৈবার কমান্ডার লতিফ ভাটের মৃত্যুর। জানা যাচ্ছে, কাশ্মীরের কুলগামের লারু গ্রামে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধির আঁচ পায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ। এরপর জম্মু ও কাশ্মীরের পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে নামে। খবর পেতেই এলাকা ঘিরে ফেলে। কাশ্মীর জোন পুলিশ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানায়, তারা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নেমেছে। এরপর আসে জঙ্গি লতিফ ভাট ও এক জঙ্গির নিকেশের খবর।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা ছাড়াও একাধিক নাশকতায় যুক্ত ছিল লতিফ ভাট। ২০২৬ সালের জুলাইতে লাল চকে পুলিশ কনস্টেবলকে হত্যা, একই মাসে কুলগামে পরিযায়ী শ্রমিককে হত্যার ঘটনায় অভিযোগের তালিকায় ছিল ভাট। জানা যায়, দক্ষিণ কাশ্মীরের ভূমিপুত্র ছিল এই লতিফ ভাট। দক্ষিণ কাশ্মীরে লস্করের বড় নেতাদের মধ্যে অন্যতম এই লতিফ। অ-কাশ্মীরিদের বেছে বেছে নিশানা এবং হত্যা করার বহু অভিযোগ আছে লতিফের বিরুদ্ধে। জুলাইয়েই শোপিয়ানে এক সেনা অভিযানে প্রায় ধরা পড়ে গিয়েছিল লতিফ। কিন্তু কোনও রকমে পালিয়ে বাঁচে সে। তবে এবার এনকাউন্টারে নিহত হয়েছে লতিফ ভাট। কাশ্মীরে কাঠের মিস্ত্রি হিসাবে একটা সময় কর্মরত থাকা লতিফকে বহু আগে থেকেই খুঁজেছে বাহিনী। এদিন এল এনকাউন্টারে তার নিহত হওয়ার খবর।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks