...
...
Next Story

Bangladesh: আজও অশান্ত বাংলাদেশ! ‘পোশাকশিল্পের মালিকরা যাঁরা আওয়ামি লিগের..’, বিক্ষোভ নিয়ে কাদের দুষছে তারেকের ঢাকা?

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পোশাকশিল্পের মালিকেরা যারা আওয়ামি লিগের রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরাও অস্থিরতা সৃষ্টি পেছনে কাজ করেছে।’

Published on: Nov 2, 2026, 17:38:07 IST
Advertisement

পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভে আজও অশান্ত রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশ। গতকাল থেকেই ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে বাংলাদেশের পথে নেমে বিক্ষোভে শামিল হন এই পোশাকশিল্পের সঙ্গে জড়িত শ্রমিকরা। ঘটনার জেরে বাংলাদেশে প্রায় দেড়শো পোশাক কারখানা ছুটি ঘোষণা করে। এরই মাঝে এই বিক্ষোভের ঘটনা নিয়ে মুখ খুলছে বাংলাদেশের সরকার।

‘পোশাকশিল্পের মালিকেরা যারা আওয়ামি লিগের..’, বিক্ষোভ ঘিরে কাদের দুষছে ঢাকা? REUTERS/Stringer (REUTERS)
‘পোশাকশিল্পের মালিকেরা যারা আওয়ামি লিগের..’, বিক্ষোভ ঘিরে কাদের দুষছে ঢাকা? REUTERS/Stringer (REUTERS)

বাংলাদেশের ঢাকার সাভারের আশুলিয়ায় আজ সোমবারও বিক্ষোভ দেখা যায় পোশাকশ্রমিদের। পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। অন্যদিকে বিক্ষোভকারীরা একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ করেন। এদিকে, গাজিপুরে শ্রমিকেরা বিভিন্ন স্থানে হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। জানা যাচ্ছে, বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। এ ঘটনায় সাংবাদিক সহ বিজিবির একাধিক সদস্য আহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এদিকে, আশুলিয়ার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, ডিসেম্বর মাসে দেশে ফিরবেন শেখ হাসিনা, এমনই ঘোষণা করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশে ছাত্র জনতা প্রবল আন্দোলনের জেরে ক্ষমাচ্যুত হন হাসিনা। এরপর দেশে তাঁর ঘোষিত ফেরার মাসের আগে আরও এক বিক্ষোভ। পোশাকশিল্পীদের এই বিক্ষোভ নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পোশাকশিল্পের মালিকরা যাঁরা আওয়ামি লিগের রাজনীতির সঙ্গে জড়িত, তাঁরাও অস্থিরতা সৃষ্টি পেছনে কাজ করেছেন। দুঃখজনক বিষয় হলো, এর পেছনে কিছু শিল্পমালিক জড়িত। প্রাক্তন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও (বাংলাদেশের) এর সঙ্গে জড়িত আছেন।’ এদিকে, বিবিসি বাংলার খবর অনুসারে গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শ্রমিক আন্দোলনের নামে অনেকেই ভিন্ন অ্যাজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।’ ‘প্রথম আলো’র খবর অনুসারে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোমবার বলেন, কিছু শিল্পমালিক উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করেছেন। তাঁর সাফ কথা, ‘আমরা কোনও শিল্পকারখানা বন্ধ হোক, সেটা চাই না। এক মুহূর্তের জন্য বন্ধ হোক, সেটা চাই না।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks