Thailand prostitution warning: যৌনকর্মীদের নিয়ে সতর্কতা! কারণ ২০০ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে আসছে US রণতরী
Thailand prostitution warning: ২০০ দিন সমুদ্রে কাটিয়ে থাইল্যান্ডে আসছে মার্কিন রণতরী তথা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন'। তার আগে যৌনকর্মীদের নিয়ে সতর্কতা পুলিশের। থাইল্যান্ডে যৌনপেশা নিষিদ্ধ।
ইরান যুদ্ধের জন্য একটানা ২০০ দিনেরও বেশি সমুদ্রে কাটিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে অবশেষে বুধবার থাইল্যান্ডের পাটায়ার কাছে একটি দ্বীপে নোঙর করতে চলেছে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার 'ইউএসএস আব্রাহাম লিঙ্কন'। থাই আধিকারিকরা জানিয়েছেন, মার্কিন রণতরীর সঙ্গে নৌসেনার দুটি ভেসেলও আসবে। সবমিলিয়ে সমুদ্রে ২০০ দিনেরও বেশি কাটানোর পরে প্রায় ৫,০০০ নাবিক এবং মেরিন বিশ্রামের সুযোগ পাবেন। সেই পরিস্থিতিতে যৌনকর্মীদের ঠেকাতে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে বলে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

থাইল্যান্ডে যৌনপেশা বেআইনি, তাও পর্যটনকেন্দ্রে যৌন ব্যবসার রমরমা
এমনিতে থাইল্যান্ডে যৌনপেশা বেআইনি। সেজন্য মাঝেমধ্যেই পুলিশি অভিযান চলে। তা সত্ত্বেও ব্যাঙ্কক ও পাটায়া-সহ একাধিক পর্যটনকেন্দ্রে যৌন ব্যবসার রমরমা আছে। সেই পরিস্থিতিতে দীর্ঘদিন সমুদ্রে থাকার পরে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের নাবিকরা থাইল্যান্ডে আসার আগে পাটায়ার প্রধান সমুদ্রসৈকত ও নৈশ বিনোদন এলাকায় পুলিশ অতিরিক্ত টহলের প্রস্তুতি নিচ্ছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
কাজটা কঠিন, কিন্তু অভিযান চালাচ্ছে পুলিশ
ওই প্রতিবেদন অনুযায়ী, আধিকারিকরা জানিয়েছেন যে ইতিমধ্যে যৌনপেশার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ৪০-৫০ জনকে আটক করা হয়েছে। পাটায়া পুলিশের প্রধান আনেক স্রাথংইউ বলেছেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি, তবে বিষয়টি কঠিন।’ তিনি জানিয়েছেন, পুলিশ-প্রশাসনের নজরদারি এড়িয়েই জনসমাগমপূর্ণ এলাকায় অনেক সময় যৌনব্যবসা চলে।
সেই নভেম্বর ‘বাড়ি’ ছেড়েছিল মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’
এমনিতে ইরান যুদ্ধের আবহে দীর্ঘদিন ধরে সমুদ্রে আছে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’। গত বছর নভেম্বরে নিজের 'বাড়ি' সান দিয়েগো থেকে রওনা দিয়েছিল। তারপর ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধে সহায়তা করতে মধ্যপ্রাচ্যের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল মার্কিন রণতরী। আর দীর্ঘদিন ধরে সমুদ্রে থাকার পরে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-র নাবিকদের মানসিক স্বাস্থ্য এবং স্বচ্ছতা নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে।
আর সেই পরিস্থিতিতে এতদিন পরে যে ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ নোঙর করবে, তার ফলে নাবিক ও মেরিনরা সেই 'দুর্বিষহ' জীবন থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পাটায়ার মেয়র পোরামাসে এনগাম্পিচেস জানিয়েছেন, কতদিন থাকবেন বা কত রাত কাটাবেন, তার উপরে নির্ভর করে প্রত্যেক মার্কিন মেরিন রোজ ১,০০০ থেকে ৩,০০০ থাই বাত (ভারতীয় মুদ্রায় প্রায় ৯,০০০ টাকা) খরচ করতে পারেন বলে মনে করা হচ্ছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


