DMK on Congress: তামিলনাড়ুর রাজনীতিতে হঠাৎ করেই বদলে যাচ্ছে সমীকরণ। সদ্য তামিলভূমের মসনদে বসা নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখরের দল 'তামিলগা ভেট্রি কাজাগাম' (টিভিকে)-এর নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার দীর্ঘদিনের প্রাক্তন জোটসঙ্গী কংগ্রেসের ওপর তীব্র ক্ষোভ উগড়ে দিলেন ডিএমকে দলনেতা তথা বর্তমান বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন।

এই নির্বাচনে তামিলনাড়ুর মসনদ হারিয়েছে ডিএমকে। বিভিন্ন দলের সমর্থন পেয়ে তামিলনাড়ুতে জোট সরকার গড়েছেন টিভিকে প্রধান বিজয়। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কংগ্রেস। এমনকী মুখ্যমন্ত্রী বিজয়ের শপথগ্রহণ মঞ্চে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী। সেই সূত্র ধরেই উদয়নিধি দাবি করেছেন, তাঁদের দৌলতেই তামিলনাড়ুতে পাঁচটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। মানুষ এমকে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়ে কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়েছিলেন। কিন্তু জয়ের পরে ওই পাঁচ বিধায়ক কিছু না জানিয়েই পালিয়ে গিয়েছেন। কংগ্রেসকে কখনও বিশ্বাস করা উচিত নয়। বিজেপির উত্থানের জন্যও কংগ্রেসকে দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, ডিএমকে কর্মীদের সমর্থন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নেতৃত্বে ৫টি আসন জেতা সত্ত্বেও কংগ্রেস নেতাদের মধ্যে 'ন্যূনতম কৃতজ্ঞতা ও শালীনতার' অভাব রয়েছে।
উদয়ানিধি স্ট্যালিন বলেন, 'কংগ্রেসের পাঁচজন বিধায়কের জয়ের নেপথ্যে ডিএমকে কর্মীরাই ছিলেন মূল কারণ। মানুষ তাঁদের ভোট দিয়েছিলেন কারণ তাঁরা এমকে স্ট্যালিনকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল। কিন্তু আজ, কয়েকটি পদের জন্য তাঁরা আমাদের না জানিয়েই পালিয়ে গিয়েছে। কংগ্রেসকে আমাদের কখনওই বিশ্বাস করা উচিত নয়, যাদের মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতা ও শালীনতার অভাব রয়েছে। তাঁদের আমাদের ধারেকাছেও ঘেঁষতে দেওয়া উচিত নয়। তামিলনাড়ুর জনগণ খুব শীঘ্রই তাঁদের উচিত শিক্ষা দেবে।' একই সঙ্গে দেশজুড়ে বিজেপির উত্থানের নেপথ্যে কংগ্রেসকে সরাসরি দায়ী করেছেন তিনি। উদয়ানিধি আরও বলেন, 'আমি ভেবেছিলাম, সারা ভারতে বিজেপির জয়ের নেপথ্যে রয়েছেন (প্রধানমন্ত্রী) মোদী এবং অমিত শাহ। কিন্তু এখন এটা স্পষ্ট যে, ভারতে বিজেপির উত্থানের কারণ হলো কংগ্রেস। আমাদের নেতা, এমকে স্ট্যালিন, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে নিজের কাঁধে বহন করেছেন।'
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১০৮টিতে জয়ী হয়েছে বিজয়ের দল। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ১১৮। শেষমেশ সিপিএমের দুই, সিপিআইয়ের দুই, কংগ্রেসের পাঁচ, ভিসিকে-র দুই এবং আইইউএমএল-এর দুই বিধায়কের সমর্থনে সরকার গড়েছেন বিজয়। এমনকী বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার সেই রাজ্যের সরকারে কংগ্রেস যোগ দিয়েছে। দীর্ঘ ৫৯ বছর পরে তামিলনাড়ু মন্ত্রিসভায় যোগ দিয়েছে কংগ্রেস।
{{/usCountry}}২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১০৮টিতে জয়ী হয়েছে বিজয়ের দল। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ১১৮। শেষমেশ সিপিএমের দুই, সিপিআইয়ের দুই, কংগ্রেসের পাঁচ, ভিসিকে-র দুই এবং আইইউএমএল-এর দুই বিধায়কের সমর্থনে সরকার গড়েছেন বিজয়। এমনকী বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার সেই রাজ্যের সরকারে কংগ্রেস যোগ দিয়েছে। দীর্ঘ ৫৯ বছর পরে তামিলনাড়ু মন্ত্রিসভায় যোগ দিয়েছে কংগ্রেস।
{{/usCountry}}