...
...
Next Story

Jabalpur tragedy: হলুদ সতর্কতা, লাইফ জ্যাকেট সিল! আনন্দের মিনিট কয়েক পরই বিষাদের ছায়া, জবলপুর ক্রুজের...

Jabalpur tragedy: জানা গিয়েছে, ওই ক্রুজটিতে ৪০ জন পর্যটকের টিকিট কাটা ছিল। বিকেলের মনোরম পরিবেশে পর্যটকরা যখন জলাধারের দৃশ্য উপভোগ করছিলেন, তখনই হঠাতই প্রবল ঝড় শুরু হয়। উত্তাল ঢেউয়ের ধাক্কায় টাল সামলাতে না পেরে ক্রুজটি মাঝ নদীতেই উল্টে যায়।

Published on: May 2, 2026, 12:58:55 IST
Advertisement

Jabalpur tragedy: হালকা গরম, মাঝে মধ্যে কালো মেঘে ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে পর্যটকদের জন্য মনোরম আবহাওয়া ছিল। আর মধ্যপ্রদেশের জবলপুরের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র বার্গি বাঁধে নৌকাবিহার পর্যটকদের অত্যন্ত পছন্দের। নৌকা ভ্রমণের মাধ্যমে আশেপাশের মনোরম দৃশ্যও উপভোগ করে থাকে পর্যটকরা। কিন্তু এবার সেই ভ্রমণেই মর্মান্তিক পরিণতি। ঝড়ো হাওয়ার দাপটে মাঝ-নর্মদায় মুহূর্তেই ছন্দপতন। চোখের পলকে উল্টে গেল পর্যটক বোঝাই ক্রুজ। মধ্যপ্রদেশের জবলপুরের বর্গি ড্যামে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভিডিওতেই (যদিও এই ভিডিওটিরও সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) স্পষ্ট হয়ে গিয়েছে এক ভয়াবহ গাফিলতির ছবি - বিপদ যখন ঘনিয়ে আসছে, তখনও পর্যটকদের কারও গায়ে ছিল না লাইফ জ্যাকেট।

জবলপুরের ক্রুজের শেষ মুহূর্ত ভাইরাল (ANI Video Grab)
জবলপুরের ক্রুজের শেষ মুহূর্ত ভাইরাল (ANI Video Grab)

বৃহস্পতিবার বিকেল ৬টা থেকে সোয়া ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ওই ক্রুজটিতে ৪০ জন পর্যটকের টিকিট কাটা ছিল। এছাড়া চালক ও কর্মী মিলিয়ে আরও দু'জন ছিলেন। বিকেলের মনোরম পরিবেশে পর্যটকরা যখন জলাধারের দৃশ্য উপভোগ করছিলেন, তখনই হঠাতই প্রবল ঝড় শুরু হয়। উত্তাল ঢেউয়ের ধাক্কায় টাল সামলাতে না পেরে ক্রুজটি মাঝ নদীতেই উল্টে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যুর খবর মিলল। এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও খোঁজ নেই ছ’জন পর্যটকের। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, যাত্রীরা ক্রুজের ভেতরে বসে আছেন এবং হঠাৎ করেই তারমধ্যে জল ঢুকতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রীদের আনন্দ আর্তনাদে পরিণত হয়। ঝড়ের জেরে নদীর জল ভেতরে ঢুকে পড়ায় ক্রুজটি প্রচণ্ডভাবে হেলে পড়ে। যখন ক্রুজটি ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল এবং টলমল করছিল, তখন ক্রুজ কর্মীদের তাড়াহুড়ো করে বান্ডিল করা প্লাস্টিকের মোড়কে সিল করা লাইফ জ্যাকেটগুলো খুলতে দেখা যায়। যাত্রীরা, যাদের অনেকের কাছেই লাইফ জ্যাকেট ছিল না, তারা সিল করা প্লাস্টিকের মোড়ক থেকে সেগুলো বের করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe