...
...
Next Story

India's New Navy Chief: ইরান যুদ্ধের মাঝে তৎপরতা বেড়েছে ভারতীয় নৌসেনার, এরই মাঝে নয়া প্রধান পাচ্ছে নেভি

India's New Navy Chief: ১৯৮৭ সালের ১ জুলাই ভারতীয় নৌবাহিনীতে কমিশন পেয়েছিলেন কৃষ্ণ স্বামীনাথন। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (খড়কওয়াসলা) পড়াশোনা করেন। তিনি ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজেও পড়াশোনা করেন।

Published on: May 9, 2026, 09:12:30 IST
Advertisement

India's New Navy Chief: ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার। তিনি বর্তমান নৌবাহিনী প্রধানের মেয়াদ শেষ হওয়ার পরে ৩১ মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পদে থাকবেন। বর্তমানে তিনি মুম্বইয়ে পশ্চিমাঞ্চলীয় নৌ কম্যান্ডের ফ্ল্যাগ অফিসার কম্যান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।
ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

১৯৮৭ সালের ১ জুলাই ভারতীয় নৌবাহিনীতে কমিশন পেয়েছিলেন কৃষ্ণ স্বামীনাথন। তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (খড়কওয়াসলা) পড়াশোনা করেন। তিনি ব্রিটেনের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজেও পড়াশোনা করেন। তিনি কলেজ অফ নেভাল ওয়ারফেয়ার (কারাঞ্জা) এর সাথেও যুক্ত ছিলেন। নৌ-সেনা প্রধান হিসেবে ভাইস অ্যাডমিরাল স্বামীনাথন ভারতীয় সমুদ্র সীমান্ত রক্ষা এবং নৌবাহিনীর আধুনিকীকরণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ এপ্রিল থেকে ভারতের নৌসেনা প্রধান পদে আছেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। অপারেশন সিঁদুরের সময় তিনিই পদে ছিলেন। সম্প্রতি তিনি দাবি করেন, ২০২৫ সালের ৭-১০ মে সিঁদুর অভিযান চলাকালীন আগাগোড়া ভারতীয় নৌসেনা হামলার জন্য প্রস্তুত ছিলেন। এদিকে সাম্প্রতিককালে ভারতীয় নৌসেনায় দেশে তৈরি যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তির সংখ্যা বেড়েছে। এরই সঙ্গে থিয়েটার কমান্ড গঠনের ক্ষেত্রে নৌসেনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আবার ইরান যুদ্ধের আবহে আরব সাগর অঞ্চলে নৌসেনার দায়িত্ব বেড়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe