...
...
Next Story

Pay Commission: ১৮ সেপ্টেম্বরই শেষ..!বেঙ্গালুরু সফরে লুকিয়ে অষ্টম বেতন কমিশনের মূল চাবি?

8th Pay Commission: আগামী ৭ ও ৮ অক্টোবর ২০২৬ বেঙ্গালুরু সফর করবে অষ্টম বেতন কমিশন। এই সফরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, সংগঠন এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ কমিশনের সঙ্গে দেখা করে নিজেদের দাবি ও সমস্যার কথা জানাতে পারবেন।

Published on: Sep 17, 2026, 15:45:57 IST
Advertisement

8th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের নজর এখন অষ্টম বেতন কমিশনের দিকে। কমিশনের কাজ এগোনোর সঙ্গে সঙ্গেই বেতন, মহার্ঘ ভাতা এবং নতুন পে-স্ট্রাকচার নিয়ে একাধিক প্রস্তাব সামনে আসছে। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) চেয়ারম্যান বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিশন গত কয়েক মাসে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৈঠক করেছে। দিল্লি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, লাদাখ-সহ একাধিক জায়গায় কর্মী সংগঠন ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। ৯ সেপ্টেম্বর পুদুচেরির বৈঠক শেষ হওয়ার পর এবার কমিশনের তিন দিনের চণ্ডীগড় সফর রয়েছে, যা ১৮ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। এরমধ্যেই বেঙ্গালুরুতে পরবর্তী পর্যায়ের বৈঠক নিয়ে প্রস্তুতি চলছে। আর এই বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলোকে অবশ্যই ১৮ সেপ্টেম্বর, শুক্রবারের মধ্যে আবেদন করতে হবে।

আসল বিষয়টি কী?

বেঙ্গালুরু সফরে লুকিয়ে অষ্টম বেতন কমিশনের মূল চাবি, কবে থেকে বাড়বে সরকারি কর্মীদের বেতন?
বেঙ্গালুরু সফরে লুকিয়ে অষ্টম বেতন কমিশনের মূল চাবি, কবে থেকে বাড়বে সরকারি কর্মীদের বেতন?

আগামী ৭ ও ৮ অক্টোবর ২০২৬ বেঙ্গালুরু সফর করবে অষ্টম বেতন কমিশন। এই সফরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, সংগঠন এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষ কমিশনের সঙ্গে দেখা করে নিজেদের দাবি ও সমস্যার কথা জানাতে পারবেন। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, যে সমস্ত সংগঠন কমিশনের সঙ্গে বৈঠক করতে চায়, তাদের ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ সংগঠনগুলির কাছে আবেদন জানানোর জন্য ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে।

কারা পাবেন সুযোগ?

বেঙ্গালুরুর এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, ইউনিয়ন, সংগঠনগুলো কমিশনের সামনে নিজেদের বক্তব্য ও দাবিদাওয়া তুলে ধরার সুযোগ পাবে। মূলত যে সমস্ত সংগঠন কেন্দ্রীয় সরকারি কর্মী ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিত্ব করে, তারা কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করতে পারবে। ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত হয়েছিল অষ্টম বেতন কমিশন। চলতি বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের গঠনের প্রায় ১০ মাস পূর্ণ হয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং অন্যান্য সংশ্লিষ্ট শ্রেণির বেতন কাঠামো, ভাতা ও চাকরির শর্তাবলীর বিষয়ে সুপারিশ জমা দেওয়ার দায়িত্ব রয়েছে এই কমিশনের ওপর। কর্মচারীদের নিজস্ব মতামত জানতে দেশের বিভিন্ন শহরে ঘুরছেন সদস্যরা; বেঙ্গালুরু সফরেও সেই প্রক্রিয়াই এগিয়ে নিয়ে যাওয়া হবে।

কবে নাগাদ কার্যকর হতে পারে সুপারিশ?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks