...
...
Next Story

EPFO Salary Limit: আর ১৫,০০০ টাকা নয়, ২৫,০০০ টাকা বেতনেও বাধ্যতামূলক EPFO, পুজোর উপহার কেন্দ্রের

Union Cabinet: কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ইপিএফ-এর বেতনসীমা বাড়ানোর দাবি ছিল। ১৬ সেপ্টেম্বর এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

Published on: Sep 16, 2026, 17:19:42 IST
Advertisement

Union Cabinet: কথা চলছিল বেশ কিছু দিন ধরেই। অবশেষে বুধবার কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে বড় বদলের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাধ্যতামূলক ইপিএফ কভারেজের মাসিক বেতনসীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হলো। এর ফলে আরও ৫১ লক্ষের বেশি কর্মী বাধ্যতামূলকভাবে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও-র (EPFO) আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

২৫ হাজার টাকা পর্যন্ত বাধ্যতামূলক EPFO-র বেতনসীমা বাড়াল কেন্দ্র
২৫ হাজার টাকা পর্যন্ত বাধ্যতামূলক EPFO-র বেতনসীমা বাড়াল কেন্দ্র

কেন্দ্রের দাবি, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত তৈরি এবং অবসরের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এটি অন্যতম বৃহৎ পদক্ষেপ। এদিন সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘প্রায় ৫১ লক্ষ কর্মী এই সিদ্ধান্তে উপকৃত হবেন। এর জন্য সরকারের বছরে ১১,৩৩৯ কোটি টাকা খরচ হবে।’ কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ইপিএফ-এর বেতনসীমা বাড়ানোর দাবি ছিল। ১৬ সেপ্টেম্বর এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতদিন যেসব কর্মীর বেতন ১৫ হাজার টাকার বেশি হওয়ায় তাঁরা বাধ্যতামূলক ইপিএফও কভারেজের বাইরে ছিলেন, তাঁদের একটি বড় অংশ এবার এই সুবিধা পাবেন। বিশেষ করে ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া কর্মীদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এর ফলে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়ের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী কর্মীরা এমপ্লয়িজ পেনশন স্কিম এবং এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইনস্যুরেন্স স্কিমের সুবিধার আওতায় আসবেন।

সর্বশেষ ইপিএফও-র তথ্য অনুযায়ী, প্রায় ৭.৯৮ কোটি সদস্য রয়েছেন এবং প্রায় ৭.৬৮ লক্ষ প্রতিষ্ঠান নিয়মিতভাবে যুক্ত। এমপ্লয়িজ পেনশন স্কিমের আওতায় প্রায় ৮২ লক্ষ পেনশনভোগী রয়েছেন। নতুন সীমা কার্যকর হলে ইপিএফও-র আওতায় খাকা কর্মীদের সংখ্যা আরও বাড়বে। কেন্দ্রের দাবি, এর ফলে কর্মীদের দীর্ঘমেয়াদি অবসরকালীন সুরক্ষা শক্তিশালী হওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক কর্মসংস্থান বাড়বে। ইপিএফ-এর বেতনসীমা ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত সেই লক্ষ্যেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে সরকার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks