...
...
Next Story

Ukraine peace deal: অবশেষে থামছে ইউক্রেন সংঘাত? ট্রাম্প-পুতিন-জেলেনস্কির ফোনালাপ, যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা

Ukraine peace deal: রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ বলেন, আগামী ৭-৮ জুলাই তুরস্কে হতে চলেছে ন্যাটো সম্মেলন। সেই সম্মেলনকে মাথায় রেখে ইউক্রেন চুক্তি নিয়ে ৪ জুলাই আলোচনা হয় দুই নেতার।

Published on: Jul 5, 2026, 23:35:01 IST
Advertisement

Ukraine peace deal: ৪ বছর পার হলেও এখনও যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ভয়ংকর এই যুদ্ধ থামাতেই এবার সক্রিয় হয়ে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাদাভাবে তিনি কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। ট্রাম্প-পুতিন ফোনালাপে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হয়। একই সময়ে ট্রাম্পের সঙ্গে নিজের ফোনালাপের বিষয়টিও নিশ্চিত করেছেন জেলেনস্কি।

অবশেষে থামছে ইউক্রেন সংঘাত?
অবশেষে থামছে ইউক্রেন সংঘাত?

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ বলেন, আগামী ৭-৮ জুলাই তুরস্কে হতে চলেছে ন্যাটো সম্মেলন। সেই সম্মেলনকে মাথায় রেখে ইউক্রেন চুক্তি নিয়ে ৪ জুলাই আলোচনা হয় দুই নেতার। ফোনে দ্রুত যুদ্ধবিরতির ও যাবতীয় সমস্যার কূটনৈতিক সমাধানের কথা জানান ট্রাম্প। পাশাপাশি, পুতিন এই যুদ্ধের বর্তমান পরিস্থিতি বিশদে জানান মার্কিন প্রেসিডেন্টকে। এবং কূটনৈতিক উপায়ে যুদ্ধ থামাতে রাশিয়ার অগ্রাধিকারের কথাও বলেন। ৯০ মিনিট কথা হয় দু'জনের। এই ফোনালাপে ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন পুতিন।

উশাকভ জানান, ট্রাম্প আবারও ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধ এবং সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। উশাকভ এই ফোনালাপকে ‘বেশ গঠনমূলক’ বলে উল্লেখ করেন। তাঁর কথায়, রাশিয়া নিজেদের মৌলিক অবস্থান অক্ষুণ্ন রেখে ইউক্রেন সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায়। উশাকভ জোর দিয়ে বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট দ্রুত সংঘাতের অবসান ঘটাতে এবং সংকট মোকাবেলায় সমাধান খুঁজতে কাজ করার জন্য তাঁর প্রস্তুতি আবারও নিশ্চিত করেছেন।' ইউরি উশাকভ আরও জানান, ফোনালাপে ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইউক্রেন যুদ্ধের সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রাখবেন। প্রয়োজনে তাঁরা আবারও মস্কো সফর করতে প্রস্তুত। আলোচনা চলাকালীন পুতিন ইরান সংকটে মার্কিন কূটনীতির ভূমিকার প্রশংসাও করেন এবং আশা প্রকাশ করেন এর মাধ্যমে দু'তরফের মধ্যে লাভজনক দীর্ঘমেয়াদী সমাধান বের হবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks