...
...
Next Story

ফ্লাইটের টিকিট আরও দামি! রেকর্ড ছুঁল জেট ফুয়েলের দাম, চাপে বিমান সংস্থাগুলি

এ রকম পরিস্থিতিতে বড় সমস্যার মধ্যে পড়েছে বিমান সংস্থাগুলি। কারণ, জ্বালানির খরচই হল তাদের মোট ব্যয়ের বড় অংশ।

Published on: Apr 1, 2026, 12:23:20 IST
Advertisement

নতুন মাস অর্থাৎ এপ্রিল থেকেই আরও আর্থিক বোঝা চাপল সাধারণ মানুষের ওপর। এমনিতেই দিনে দিনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতায় এলপিজি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ আমজনতার। তবে সাধারণ মানুষের কথা ভেবে পেট্রল-ডিজেলের মূল্য পরিবর্তন না করা হলেও ব্যাপক দাম বাড়ল বিমানের জ্বালানির। প্রতি কিলোলিটার বিমানের জ্বালানি পেরোল ২ লক্ষ টাকার গণ্ডি। যার সরাসরি প্রভাব বিমান পরিষেবায় পড়ছে।

রেকর্ড ছুঁল জেট ফুয়েলের দাম (Bloomberg)
রেকর্ড ছুঁল জেট ফুয়েলের দাম (Bloomberg)

পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গোটা বিশ্ব জুড়েই অস্থিরতার সৃষ্টি হয়েছে। হু হু করে বাড়ছে জ্বালানি ও তেলের দাম। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা বেড়েছে। প্রিমিয়াম পেট্রোল-ডিজেলেরও দাম বাড়ছে। এবার কোপ পড়ল বিমানের জ্বালানিতেও। এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফেরও দাম বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জানিয়েছে, 'ভারতে ২০০১ সালে এটিএফ-এর দাম নিয়ন্ত্রণমুক্ত করা হয়েছিল এবং আন্তর্জাতিক মানদণ্ডের একটি সূত্রের উপর ভিত্তি করে এটি মাসিক ভিত্তিতে সংশোধন করা হয়। হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্বাভাবিক পরিস্থিতির কারণে, ১ এপ্রিল অভ্যন্তরীণ বাজারের জন্য এটিএফ-এর মূল্য ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হয়েছিল।'

দেশের মধ্যে রাজধানী দিল্লিতেই এটিএফের দাম প্রায় ১১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। প্রতি কিলো লিটারের দাম বেড়ে ২.০৭ লক্ষ টাকায় পৌঁছেছে। গত মাসে এর দাম ছিল ৯৬ হাজার টাকা। অর্থাৎ এক মাসেই ১ লক্ষ টাকারও বেশি দাম বেড়েছে বিমানের জ্বালানির। সংশ্লিষ্ট মহলের মতে, এই ব্যাপক মূল্যবৃদ্ধির জেরে শীঘ্রই বিমানের টিকিটের দামে বড় পরিবর্তন আসতে পারে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের জানিয়েছে, 'আন্তর্জাতিক বাজারে তেলের দামের ব্যাপক বৃদ্ধি থেকে অভ্যন্তরীণ ভ্রমণের খরচকে সুরক্ষিত রাখতে, পেট্রোলিয়াম মন্ত্রকের অধীনে রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলো বেসামরিক বিমান চলাচল মন্ত্রকের সঙ্গে পরামর্শ করে বিমান সংস্থাগুলোর ওপর কেবল আংশিক ও ধাপে ধাপে ২৫ শতাংশ (মাত্র ১৫ টাকা/লিটার) মূল্যবৃদ্ধি আরোপ করেছে। বৈদেশিক রুটের যাত্রীরা বিশ্বের অন্যান্য অংশে যে হারে তেল কেনেন, সেই অনুযায়ীই এটিএফ-এর দামের সম্পূর্ণ বৃদ্ধি পরিশোধ করবেন।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe