Assam News: দুর্গাপুজোর আবহে বৈধ কাগজপত্র ছাড়া ভারতে বসবাস ও প্রবেশের অসমের লুমডিং রেলওয়ে জংশনে বিশেষ অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে আটক করল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)। ১৫৬০৯ নম্বর গুয়াহাটি-সাইরাং এক্সপ্রেসে ভ্রমণের সময় তাঁদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক। আটক ব্যক্তিদের পরিচয় মিলেছে—বিলাল হোসেন, আমির আলি এবং হাসান মিয়া। আটক ব্যক্তিদের আদি বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কাজের সন্ধানেই মূলত তাঁরা ভারতে অনুপ্রবেশ করেছিলেন। প্রায় তিন মাস আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন ওই তিন ব্যক্তি। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের জিজ্ঞাসাবাদের মুখে ধৃতরা জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার জন্য এক দালালকে মাথাপিছু ১৫ হাজার টাকা দিয়েছিলেন তাঁরা।
ভারতে অনুপ্রবেশের পর তাঁরা প্রথমে উত্তরপ্রদেশে যান। সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন সকলে। সেখান থেকেই উত্তর-পূর্বের উদ্দেশে রওনা হয়ে লুমডিং স্টেশনে আরপিএফ-এর জালে ধরা পড়েন তাঁরা। এদিকে, উৎসবের মরশুমে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি এবং দালাল চক্রের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের ঘটনা প্রকাশ্যে আসায় নতুন করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে তাঁদের আটকের প্রেক্ষাপট এবং উদ্দেশ্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতে তদন্ত করছে রেল পুলিশ। এই বিষয়ে আরপিএফ-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ধৃত তিনজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আইনি পদক্ষেপ এবং এই অবৈধ অনুপ্রবেশ চক্রের পেছনে কোনও সংগঠিত নেটওয়ার্ক বা স্থানীয় দালাল যুক্ত রয়েছে কিনা, তা বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসেই অসমের গোয়ালপাড়া শহরে দুই শিশু-সহ ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সন্দেহে আটক করে পুলিশ। জানা গিয়েছে, আটক ব্যক্তিরা তিন দিন আগে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অসমে প্রবেশ করেছিলেন। তাঁরা গোয়ালপাড়ার একটি হোটেলে থাকার জন্য যোগাযোগ করলে হোটেল মালিক তাঁদের কথাবার্তায় সন্দেহ করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দলটিকে গোয়ালপাড়া টাউন থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রের দাবি, জেরার সময়ে তাঁরা বাংলাদেশ থেকে আসার কথা স্বীকার করে এবং সিলেট অঞ্চল দিয়ে অসমে প্রবেশ করার কথা জানায়।
{{/usCountry}}উল্লেখ্য, চলতি মাসেই অসমের গোয়ালপাড়া শহরে দুই শিশু-সহ ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সন্দেহে আটক করে পুলিশ। জানা গিয়েছে, আটক ব্যক্তিরা তিন দিন আগে ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অসমে প্রবেশ করেছিলেন। তাঁরা গোয়ালপাড়ার একটি হোটেলে থাকার জন্য যোগাযোগ করলে হোটেল মালিক তাঁদের কথাবার্তায় সন্দেহ করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দলটিকে গোয়ালপাড়া টাউন থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ সূত্রের দাবি, জেরার সময়ে তাঁরা বাংলাদেশ থেকে আসার কথা স্বীকার করে এবং সিলেট অঞ্চল দিয়ে অসমে প্রবেশ করার কথা জানায়।
{{/usCountry}}