...
...
Next Story

ট্রাম্পকে হত্যার ছক পাকিস্তানির? মার্কিন রাজনীতিবিদ মামলায় মামলা শুরু

২০২৪ সালের জুন মাসে পাকিস্তান থেকে নিউ ইয়র্কে গিয়েছিল আসিফ মার্চেন্ট। উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক হত্যার জন্য ভাড়াটে খুনির ব্যবস্থা করা।

Published on: Feb 27, 2026, 18:22:37 IST
Advertisement

একাধিক রাজনৈতিক হত্যার ছকে জড়িত থাকার অভিযোগে ধৃত এক পাকিস্তানি নাগরিকের বিচার শুরু হয়েছে। যে তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আসিফ মার্চেন্ট নামে ওই ব্যক্তিকে ২০২৪ সালে গ্রেফতার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। ইরানের সঙ্গেও এই ব্যক্তির সখ্য ছিল বলে দাবি করা হয়েছে। বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিন বোরোর ফেডারেল আদালতে মামলাটির শুনানি চলছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

বিচার শুরু পাকিস্তানি নাগরিকের (সৌজন্যে টুইটার)
বিচার শুরু পাকিস্তানি নাগরিকের (সৌজন্যে টুইটার)

গোয়েন্দাদের ধারণা, তৎকালীন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরেও হামলার ছক ছিল এই ব্যক্তির। ২০২৪ সালের জুন মাসে পাকিস্তান থেকে নিউ ইয়র্কে গিয়েছিল আসিফ মার্চেন্ট। উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক হত্যার জন্য ভাড়াটে খুনির ব্যবস্থা করা। সেই মতো নিউ ইয়র্কে কয়েক জনের সঙ্গে দেখাও করেছিল ওই ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পও তার টার্গেটে ছিলেন। তবে এফবিআই এখনও আসিফ মার্চেন্ট সম্পর্কে অনেক তথ্য গোপন রেখেছে। আদালতে প্রসিকিউটররা জানিয়েছেন, যাঁদের সঙ্গে আসিফ দেখা করেছিল, তাঁদের মধ্যে সাদা পোশাকে উপস্থিত ছিলেন গোয়েন্দা সংস্থার দু’জন আধিকারিক। গোয়েন্দারা যে ভাড়াটে খুনি সেজে দেখা করতে আসতে পারেন, তা ভাবতেও পারেনি আসিফ। আর পাঁচটা ভাড়াটে খুনি ভেবে অগ্রিম হিসাবে গোয়েন্দা সংস্থার আধিকারিকদের হাতে পাঁচ হাজার মার্কিন ডলারও দিয়েছিল সে। ফলে তার ছক বানচাল হয়ে যায় এবং গোয়েন্দাদের হাতে ধরা পড়ে যায় আসিফ।

চলতি মাসেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার অভিযোগে রায়ান ওয়েসলি রুথকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। আদালত সাজা ঘোষণার সময়ে এজলাসেই উপস্থিত ছিলেন তিনি। এজলাস ছাড়ার আগে গ্যালারির দিকে তাকিয়ে চোখ মারেন রায়ান। হাসেনও। ২০২৪ সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনের আগে অন্তত দু’বার ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। প্রথম চেষ্টা হয় ওই বছরের জুলাইয়ে পেনসেলভেনিয়ায়। ট্রাম্পের কান ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। ওই হত্যার চেষ্টায় অভিযুক্ত টমাস ম্যাথিউ ক্রুকস আগেই নিহত হয়েছেন। পেনসেলভেনিয়ায় ট্রাম্পকে হত্যার চেষ্টা ব্যর্থ হওয়ার পরে, ওই বছরেরই সেপ্টেম্বরে ফের ট্রাম্পের উপর হামলার চেষ্টা হয়। দ্বিতীয় চেষ্টা হয় ফ্লোরিডার গল্ফ কোর্সে। ফ্লোরিডার ঘটনায় ধরা পড়েন রায়ান। গত সেপ্টেম্বরেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এবার রায়ানকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe