...
...
Next Story

Tripura Student Lynched: BSF জওয়ানের চাকমা পুত্রকে 'চিনা' আখ্যা দিয়ে খুন BJP শাসিত রাজ্যে, দেহ ফিরল ত্রিপুরায়

মৃত যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা, বয়স ২৪ বছর। তিনি এমবিএ-র ছাত্র ছিলেন। ১৪ দিন ধরে জীবন-মৃত্যুর লড়াই করে শেষ পর্যন্ত হেরে যান তিনি। এই অ্যাঞ্জেল চাকমার বাবা বিএসএফ কনস্টেবল। অ্যাঞ্জেল দেহরাদুনে জিজ্ঞাসা বিশ্ববিদ্যালয়ে পড়তেন।

Published on: Dec 28, 2025, 12:41:59 IST
By
Prefer HTon Google
Advertisement

উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে বর্ণবিদ্বেষী হামলার শিকার ত্রিপুরার যুবক। আক্রান্ত এই যুবক হাসপাতালে প্রাণ হারিয়েছেন। জানা গিয়েছে, দেহরাদুনে বর্ণবিদ্বেষী টিপ্পনির প্রতিবাদ করায় মারধর করা হয়েছিল ত্রিপুরার সেই যুবককে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা, বয়স ২৪ বছর। তিনি এমবিএ-র ছাত্র ছিলেন। অ্যাঞ্জেল দেহরাদুনে জিজ্ঞাসা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। ১৪ দিন ধরে জীবন-মৃত্যুর লড়াই করে শেষ পর্যন্ত হেরে যান তিনি। এই অ্যাঞ্জেল চাকমার বাবা বিএসএফ কনস্টেবল।

মৃত যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা, বয়স ২৪ বছর। তিনি এমবিএ-র ছাত্র ছিলেন। তাঁর বাবা বিএসএফ জওয়ান।
মৃত যুবকের নাম অ্যাঞ্জেল চাকমা, বয়স ২৪ বছর। তিনি এমবিএ-র ছাত্র ছিলেন। তাঁর বাবা বিএসএফ জওয়ান।

রিপোর্ট অনুযায়ী, ৯ ডিসেম্বর সন্ধ্যায় দেহরাদুনের সেলাকুই এলাকায় ঘটনাটি ঘটেছিল। এই বর্ণবিদ্বেষী হামলার প্রতিবাদে উত্তর-পূর্বাঞ্চল জুড়ে ক্ষোভের ঢেউ উঠেছে। ঘটনার দিন, অ্যাঞ্জেল তাঁর ছোট ভাই মাইকেল দোজের সাথে স্থানীয় বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। এরপর কয়েকজন যুবক তাঁদের দুজনকে বর্ণবিদ্বেষী গালিগালাজ করে। অ্যাঞ্জেলদের 'চিনা' বলে অপমান করে। অ্যাঞ্জেল শান্তভাবে উত্তর দেন, 'আমরা চিনা নই, আমরা ভারতীয়। আমাদের ভারতীয়ত্ব প্রমাণ করার জন্য কোনও শংসাপত্র দেখাতে হবে?' কয়েক মিনিটের মধ্যে সেই তর্ক সহিংস হয়ে ওঠে এবং অভিযুক্তরা তাঁকে ছুরি দিয়ে আঘাত করে।

আক্রমণে অ্যাঞ্জেল গুরুতর আহত হন। অ্যাঞ্জেলের ঘাড় ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। মাইকেলও গুরুতর আহত হন। অ্যাঞ্জেল ১৪ দিন ধরে ভেন্টিলেটরে ছিলেন। কিন্তু এর মধ্যে তিনি আর জ্ঞান ফিরে পাননি। শনিবার তাঁর মরদেহ আগরতলায় আনা হয়, যেখানে শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করে। পুলিশ এই মামলায় মোট ৬ আসামিকে চিহ্নিত করেছে। এদের মধ্যে দুই নাবালকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত যজ্ঞ অবস্থি এখনও পলাতক। পুলিশের ধারণা, তিনি নেপালে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য ২৫ হাজার টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছে এবং পুলিশের দুটি দল তার সন্ধানে রয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe