...
...
Next Story

Modi Trump Phone Call: মধ্যপ্রাচ্যে সংঘাত আবহে মোদী-ট্রাম্প ফোনে কথা! ওদিকে, ইজরায়েল, লেবাননে কী ঘোঁট পাকছে?

ফোনে কী নিয়ে কথা ট্রাম্প-মোদীর?

Published on: Mar 24, 2026, 19:07:54 IST
Advertisement

সদ্য মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন তাঁর দেশ ইরানে ৫ দিন কোনও বিদ্যুৎ প্ল্যান্টে হামলা করবে না। তাঁর নরম মনোভাব ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন নিভে যাবে বলে আশা করা হচ্ছে। এরই মাঝে জল্পনা সম্ভবত, পাকিস্তানে, ইরান ও আমেরিকা দুই দেশ মধ্যস্থতায় বসবে। এরই মাঝে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কী নিয়ে কথা?

হঠাৎই মোদী-ট্রাম্প কথা.. কী নিয়ে? ওদিকে, ইজরায়েল, লেবাননে… কোন ঘটনা ঘিরে জল্পনা!
হঠাৎই মোদী-ট্রাম্প কথা.. কী নিয়ে? ওদিকে, ইজরায়েল, লেবাননে… কোন ঘটনা ঘিরে জল্পনা!

ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে। গোর জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীকে সচল রাখার বিষয়েও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানান গোর। প্রসঙ্গত, ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী রুদ্ধ হতেই বিশ্বের বহু দেশের জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীকে সচল রাখা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি খাতে বেশ গুরুত্বপূর্ণ।

ইজরায়েলের হুমকি, লেবানন ইরানের রাষ্ট্রদূতকে বলল দেশ ছাড়তে!

এদিকে, লেবাননে বহুদিন ধরেই ইজরায়েল হামলা করছে। ইরানে ইজরায়েলের হামলার পাশাপাশি লেবাননে ইরান সমর্থিত হেজবোল্লা গোষ্ঠীকে টার্গেট করে লেবাননে হামলা তুঙ্গে রেখেছে ইজরায়েল। সদ্য ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ মঙ্গলবার বলেছেন যে, সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের লিতানি নদী পর্যন্ত পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে। ইজরায়েল জানিয়েছে, তারা গত রাতে লিতানি নদীর ওপর একটি সেতু ধ্বংস করে দিয়েছে, যেটি তাদের মতে ইরান-সমর্থিত লেবানিজ জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ‘অস্ত্র, রকেট ও লঞ্চার স্থানান্তরের জন্য‘ ব্যবহার করত।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks