...
...
Next Story

'পরিস্থিতি পুরোপুরি...,' ইজরায়েলি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই,নেতানিয়াহুর ভাগ্য বদলের দাবি ট্রাম্পের

Israel’s Knesset election: বুধবার ভোট গণনার প্রাথমিক হিসাবে দেখা যায়, ইজরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ৫৫টি আসন পেতে পারে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ছয়টি আসন দরকার বেঞ্জামিন নেতানিয়াহুর জোটের।

Published on: Oct 28, 2026, 16:05:24 IST
Advertisement

Israel’s Knesset election: বিশ্বের কোথাও যুদ্ধ বন্ধের কৃতিত্ব, কোথাও আবার নিজের সমর্থনে বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের গল্প। সব কিছুতেই নিজের ভূমিকার প্রশংসা করতে যেন ভোলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিজের কৃতিত্বের কথা তুলে ধরতে তাঁর জুড়ি মেলা ভার। এবার ইজরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রত্যাশার চেয়ে ভালো করেছেন বলে দাবি করে সেই কৃতিত্বও নিজের ঝুলিতে ভরেছেন ডোনাল্ড ট্রাম্প।

Quickly responding to Trump's endorsement, Israeli PM Netanyahu, acknowledged the US President's gesture.
Quickly responding to Trump's endorsement, Israeli PM Netanyahu, acknowledged the US President's gesture.

বুধবার ভোট গণনার প্রাথমিক হিসাবে দেখা যায়, ইজরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট ৫৫টি আসন পেতে পারে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ছয়টি আসন দরকার নেতানিয়াহুর জোটের। ইজরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লক্ষ ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ। নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০.৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। ১৬.৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। আর নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, আংশিক ফলাফলে বিরোধী জোট ৪৯টি আসন পেয়েছে। এ ছাড়া আরব নেতৃত্বাধীন দলগুলো ১৬টি আসন পেতে যাচ্ছে বলে আংশিক ফলাফলে দেখা গেছে।

বুধবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প করেন, তাঁর সমর্থনের কারণেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘নিশ্চিত পরাজয়’ সম্ভাব্য অচলাবস্থা কিংবা জয়ে রূপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘নেতানিয়াহুর প্রতি তাঁর সমর্থন ঘোষণার পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এর ফলে বড় ধরনের পরাজয়ের মুখে থাকা এই ইজরায়েলি প্রধানমন্ত্রী এখন বড় ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন, এমনকী তাঁর জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। আর এই সব কিছুই ঘটেছে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পর, যিনি কেবল মধ্যপ্রাচ্য, ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কল্যাণ চান!’ ট্রাম্পের পোস্টটি সম্পূর্ণ উদ্ধৃতি আকারে লেখা। তবে তিনি কেবল টেলিভিশনের সংবাদ থেকে শোনা কোনও বিশ্লেষকের বক্তব্য উদ্ধৃত করেছেন, নাকি নিজের সম্পর্কে থার্ড পারসন হিসেবে কথা বলেছেন, তা স্পষ্ট নয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks