চিন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যেই ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ মঞ্চ কোয়াডের বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি। কিন্তু এই বৈঠকের জন্য সময় বরাদ্দ হয়েছে মাত্র ৫৫ মিনিট! অন্য দিকে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের হাতে থাকবে প্রায় ১০৫ মিনিট। শুধু তাই নয়, চিনে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে তাঁর। ফলে প্রশ্ন উঠছে, আমেরিকার বিদেশনীতি থেকে কি ক্রমশ গুরুত্ব হারাচ্ছে কোয়াড? ম্যানিলার বৈঠকের আগে এই প্রশ্ন ঘিরেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার, ১৭ নভেম্বর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় বসছে কোয়াডের শীর্ষ নেতাদের বৈঠক। সেখানে উপস্থিত থাকার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ়ের। প্রায় দু'বছর পর চার দেশের রাষ্ট্রনেতারা একসঙ্গে বৈঠকে বসছেন। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে আমেরিকার ডেলাওয়ারে শেষবার কোয়াডের শীর্ষ সম্মেলন হয়েছিল।
শি-পুতিনের সঙ্গে বৈঠকে বেশি গুরুত্ব?
এই বৈঠক ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সময়ের হিসাব নিয়ে। ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রনেতাদের আলোচনার জন্য বরাদ্দ মাত্র ৫৫ মিনিট। অথচ চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রায় ১০৫ মিনিট বরাদ্দ রয়েছে বলে খবর। এর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ত্রিপাক্ষিক আলোচনায় বসার কথা তাঁর।
অর্থাৎ, এক দিকে চিন ও রাশিয়ার সঙ্গে সরাসরি কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে চাইছেন ট্রাম্প। অন্য দিকে, কোয়াডের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত মঞ্চের জন্য সময় কম বরাদ্দ করায় আমেরিকার অগ্রাধিকার নিয়ে প্রশ্ন উঠছে। কূটনৈতিক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি মনে করছেন, চিনের প্রতি ট্রাম্প প্রশাসনের মনোভাব আগের তুলনায় অনেক বেশি নমনীয় হচ্ছে। ফলে আমেরিকার বিদেশনীতি থেকে কোয়াডের গুরুত্ব কমছে।
কী এই কোয়াড, কেন এত গুরুত্বপূর্ণ?
ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরি এই চার দেশের কৌশলগত মঞ্চের নাম কোয়াড। ২০০৭ সালে এর সূচনা হলেও পরে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই জোট। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তা ফের সক্রিয় হয়। মূল লক্ষ্য ছিল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ নৌ চলাচল, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। চিনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলাও এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।
{{/usCountry}}ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়াকে নিয়ে তৈরি এই চার দেশের কৌশলগত মঞ্চের নাম কোয়াড। ২০০৭ সালে এর সূচনা হলেও পরে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল এই জোট। ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তা ফের সক্রিয় হয়। মূল লক্ষ্য ছিল ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ নৌ চলাচল, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো। চিনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলাও এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।
{{/usCountry}}২০২১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোয়াডকে রাষ্ট্রনেতাদের পর্যায়ে নিয়ে যান। তাঁর আমলে নিয়মিত শীর্ষ বৈঠক হয়েছে। কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর এই মঞ্চের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৫ সালে ভারতে কোয়াড সম্মেলন হওয়ার কথা থাকলেও বাণিজ্য শুল্ক, অভিবাসন নীতি এবং ভারত-আমেরিকার সম্পর্কে টানাপড়েনের কারণে তা হয়নি।
মোদী-ট্রাম্প বৈঠকে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ?
কোয়াডের বৈঠকের পাশাপাশি মোদী ও ট্রাম্পের দ্বিপাক্ষিক আলোচনার দিকেও নজর রয়েছে। পাঁচ মাস পর দুই রাষ্ট্রনেতার মুখোমুখি হওয়ার কথা। এর আগে জুন মাসে ফ্রান্সে জি৭ সম্মেলনের ফাঁকে তাঁদের দেখা হয়েছিল। এ বারের আলোচনায় ভারত-আমেরিকা বাণিজ্যিক মতবিরোধ, মার্কিন শুল্ক, বাজারে প্রবেশের সুযোগ এবং অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কথা হতে পারে।
এ ছাড়াও সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আন্তর্জাতিক বাণিজ্যপথের নিরাপত্তা আলোচনার অন্যতম বিষয় হতে পারে।
ভারতের সামনে কূটনৈতিক চ্যালেঞ্জ
ভারতের কাছে কোয়াডের গুরুত্ব অনেক। চিনের সঙ্গে সীমান্ত বিরোধ এবং ভারত মহাসাগরে বেজিংয়ের ক্রমবর্ধমান উপস্থিতির মোকাবিলায় এই মঞ্চ গুরুত্বপূর্ণ। তবে ভারত কোয়াডকে কখনও আনুষ্ঠানিক সামরিক জোট বা এশিয়ার ন্যাটো হিসেবে দেখতে চায়নি। নিজের কৌশলগত স্বাধীনতা বজায় রেখেই আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায় নয়াদিল্লি।
তাই ম্যানিলার ৫৫ মিনিটের বৈঠক শুধু চার দেশের আনুষ্ঠানিক আলোচনা নয়। ট্রাম্প প্রশাসন আগামী দিনে চিনকে কী ভাবে দেখবে এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার ভূমিকা কতটা সক্রিয় থাকবে, তারও ইঙ্গিত মিলতে পারে এই বৈঠক থেকে।