'৩০০০ বছর...,' বিশ্ব নেতাদের সাক্ষী রেখে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের, গরহাজির নেতানিয়াহু

ইজরায়েল সফরের শেষে সোমবারই মিশরের শার্ম আল-শেখে শান্তি সম্মেলনে যোগ দিতে যান ট্রাম্প।

Published on: Oct 14, 2025, 24:18:32 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

'এই পর্যায়ে আসতে ৩০০০ বছর লেগে গেছে, বিশ্বাস করতে পারেন?' মিশরের শার্ম আল-শেখে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঐতিহাসিক গাজা শান্তি চুক্তি স্বাক্ষর করে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই চুক্তিকে ‘দ্য বিগেস্ট ডিল’ বা ‘সবচেয়ে বড় চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে গাজা যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মিশর, কাতার এবং তুরস্ক-সহ আরব দেশের নেতাদের ধন্যবাদ জানিয়েছেন।

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের (REUTERS)
গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর ট্রাম্পের (REUTERS)

আরও পড়ুন-'খুবই কার্যকর ব্যবস্থা!' ইজরায়েলের সংসদে ট্রাম্পের ভাষণে বাধা, বিরোধীদের ঘাড়ধাক্কা

ইজরায়েল সফরের শেষে সোমবারই মিশরের শার্ম আল-শেখে শান্তি সম্মেলনে যোগ দিতে যান ট্রাম্প। সেখানে ইজরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে সই করেন তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন মিশরের প্রেসিডেন্ট ফলে আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগান, কাতারের আমির শেখ তামিম-সহ ৩৫ জন বিশ্ব নেতারা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্যালেস্টাইন স্বশাসিত কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, যিনি দীর্ঘদিন পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে উপস্থিত হতে অস্বীকৃতি জানান, কারণ সোমবার রাত থেকেই শুরু হয়েছে ইহুদি ধর্মাবলম্বীদের উৎসব সিমখাত তোরাহ। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইজরায়েল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।

আরও পড়ুন-মুক্তির স্বাদ!বন্দি বিনিময়ে ইজরায়েলে উল্লাস,রেড কার্পেটে ট্রাম্পকে বিশেষ ধন্যবাদ

শান্তি সম্মেলনের শুরুতে ট্রাম্প একে একে রাষ্ট্র নেতাদের শুভেচ্ছা জানান। তারা শান্তি-২০২৫ লেখা বিশাল ব্যাকড্রপের সামনে দাঁড়িয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন, কয়েকটি সংক্ষিপ্ত কথা বলেন এবং ছবি তোলেন। এরপর সবাইকে একত্রে নিয়ে একটি ঐতিহাসিক গ্রুপ ফটো তোলা হয়। ছবিতে ট্রাম্প, মাহমুদ আব্বাস, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-সহ বহু আরব ও ইউরোপীয় নেতাকে দেখা যায়। চুক্তি সইয়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, 'আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না-আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম। এটি ‘সবচেয়ে বড় চুক্তি’, যা শান্তির নতুন ভোর এনে দেবে।' তিনি আরও বলেন, 'এই পর্যায়ে আসতে ৩০০০ বছর লেগে গেছে, বিশ্বাস করতে পারেন? এটি (যুদ্ধবিরতি) কার্যকর থাকবে।' যুদ্ধবিরতি আলোচনার সমর্থনের উপস্থিত বিশ্বনেতাদের ধন্যবাদ জানান ট্রাম্প। তাঁর কথায়, 'সবাই খুশি। আগেও বড় বড় চুক্তি সই করেছি, কিন্তু এটি রকেটের মতো দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে।' বিশ্লেষকদের মতে, এই চুক্তি কার্যকর হলে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক পুনর্গঠনের পথ উন্মুক্ত হতে পারে।