...
...
Next Story

Trump on Russia & India: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, ট্রাম্প বললেন - ‘ভারত দুর্দান্ত… প্রায় আর কোনও তেলই কিনবে না’

মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া দুই রাশিয়ান সংস্থা হল রোসনেফ্ট এবং লুকোয়েল। উল্লেখ্য, ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে এই প্রথমবারের মতো রাশিয়ার উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

Published on: Oct 23, 2025, 07:40:50 IST
Advertisement

ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাশিয়ার দুই জ্বালানি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করতে পেরে রাশিয়ার প্রতি হতাশা বাড়ছে ট্রাম্পের। এই আবহে বুধবার (স্থানীয় সময়) রাশিয়ার তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই মর্মে বুধবার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে তিনি মার্কিন ট্রেজারি বিভাগের একটি বিবৃতি পোস্ট করেছেন, যার শিরোনামে ছিল, 'ট্রেজারি রাশিয়ার প্রধান তেল সংস্থাগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মস্কোকে অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে আমেরিকা'। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া দুই রাশিয়ান সংস্থা হল রোসনেফ্ট এবং লুকোয়েল।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, ট্রাম্প বললেন - ‘ভারত দুর্দান্ত… প্রায় আর কোনও তেলই কিনবে না’ (Bloomberg)
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, ট্রাম্প বললেন - ‘ভারত দুর্দান্ত… প্রায় আর কোনও তেলই কিনবে না’ (Bloomberg)

উল্লেখ্য, ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে এই প্রথমবারের মতো রাশিয়ার উপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিওয়ালির দিন দাবি করেন, প্রধানমন্ত্রী মোদী নাকি রুশ তেল কেনা কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাঁকে। আর গতকাল সাংবাদিকদের ট্রাম্প বলেন, 'ভারত আমাকে বলেছে যে তারা রাশিয়ান তেল কেনা থামবে...এটা একটা প্রক্রিয়া। হঠাৎ করে তো আর এটা থামানো যায় না (রাশিয়া থেকে তেল কেনা)। তবে বছর শেষ হতে হতে তারা প্রায় আর কোনও তেলই কিনবে না; প্রায় ৪০ শতাংশ তেল। ভারত, তারা দুর্দান্ত। গতকাল প্রধানমন্ত্রী মোদীর সাথে কথা বলেছি। তারা একেবারে দুর্দান্ত।

এরপর শি জিনপিংয়ের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ প্রসঙ্গে ট্রাম্প বলেন, 'চিন ভারতের থেকে একটু আলাদা। রাশিয়ার সাথে তাদের সম্পর্ক একটু আলাদা। এটা কখনওই ভালো ছিল না, কিন্তু বাইডেন এবং ওবামার কারণে, তারা একসাথে জোর করে এসেছে। চিন-রাশিয়া সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হতে পারে না... বাইডেন এবং ওবামা জ্বালানি এবং তেলের কারণে তাদের একসাথে করেছিল। তারা বর্তমানে স্বাভাবিকের চেয়ে কাছাকাছি। আমি সম্ভবত এটি নিয়েই কথা বলব। আমি তাঁর (শি জিনপিং) সাথে দেখা করলে রাশিয়া এবং ইউক্রেনের সাথে যুদ্ধ শেষ করার উপায় নিয়ে কথা বলব, তা তেল বা জ্বালানি বা অন্য কিছুর মাধ্যমেই হোক না কেন। আমার মনে হয় তিনি খুব গ্রহণযোগ্য হবেন।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe