...
...
Next Story

Turkey issues arrest warrant: ভারতের বন্ধু দেশের PMর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাক-সঙ্গী তুরস্কের!এল পাল্টা..

সিরিয়ার এক ঘাঁটি ঘিরে ইজরায়েল ও তুরস্কের কূটনৈতিক সংঘাতের খবর উঠে আসছে। তারই মাঝে নেতানিয়াহুর বিরুদ্ধে পদক্ষেপ তুরস্কের।

Published on: Aug 22, 2026, 08:19:46 IST
Advertisement

সদ্য পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হয়েছে তুরস্ক। সেই অর্থে, প্রতিরক্ষা ক্ষেত্রে তুরস্ক, পাকিস্তানের সঙ্গী। বহুকাল ধরেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান তাঁর দেশকে পাকিস্তানের ঘনিষ্ঠ হিসাবে পরিচয় দিয়ে আসছেন। সেই তুরস্কই এবার ইজরেয়ালের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্ব সূচক সম্পর্ক রয়েছে। তা দুই দেশের রাষ্ট্রপ্রধানরা বহুবার উল্লেখও করেছেন। ভারতের সেই বন্ধু দেশ ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্ক কোমর কষতেই, পাল্টা বার্তা দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রীও।

ভারতের বন্ধু দেশের PMর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাক-সঙ্গী তুরস্কের!এল পাল্টা... (Photo by Adem ALTAN / AFP) (AFP)
ভারতের বন্ধু দেশের PMর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পাক-সঙ্গী তুরস্কের!এল পাল্টা... (Photo by Adem ALTAN / AFP) (AFP)

গাজা যুদ্ধ ঘিরে নেতানিয়াহুর বিরুদ্ধে সরব হয়েছে বহু দেশ। এদিকে, ইজরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক বহু সময় চর্চায় এসেছে। অন্যদিকে, ইরানের বিরুদ্ধে ইজরায়েলের হামলা নিয়েও সরব হয়েছে বহু দেশ। উল্লেখ্য, আবার ইরান-সৌদি সম্পর্কও তেমন পোক্ত নয়। এমন জটিল এক কূটনৈতিক পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায়, ইজরায়েলের পদক্ষেপ ঘিরে আঙ্কারা নিজের মতো করে এক তদন্ত করেছে। তার জেরেই তুরস্ক এই গ্রেফতারি পরোয়ানার পথে হাঁটছে। এমনকি আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সতর্ক করার লক্ষ্যে আঙ্কারা একই সঙ্গে ইন্টারপোলের কাছে একটি আনুষ্ঠানিক ‘রেড নোটিস’-এর অনুরোধ জানিয়েছে। তুরস্ককে পাল্টা কূটনৈতিক জবাব দিতে ছাড়েনি ইজরায়েলও। নেতানিয়াহুর কার্যালয় তুরস্কের এই পদক্ষেপকে একটি ‘শোচনীয় প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছে এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে যে, অঞ্চলটিকে অস্থিতিশীল করার লক্ষ্যে আঙ্কারার নেওয়া পদক্ষেপগুলোর বিরুদ্ধে ইজরায়েল তার কার্যক্রম অব্যাহত রাখবে। নেতানিয়াহুর অফিসের তরফে এক বিবৃতি বলছে, ‘এরদোয়ান একজন ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক, যিনি কুর্দিদের ওপর গণহত্যা চালিয়েছেন, হামাস সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছেন, সাইপ্রাসের অর্ধেক ভূখণ্ড দখল করে রেখেছেন এবং তাঁর বিরোধিতাকারী বিপুল সংখ্যক সাংবাদিক ও রাজনীতিবিদকে কারারুদ্ধ করেছেন।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe