...
...
Next Story

মাদক পাচার, তোলাবাজি থেকে গুলি! কানাডা থেকে বিতাড়িত ২ ভারতীয় যুবক

সিবিএসএ জানিয়েছে, গত দুই মাসে কানাডা থেকে বিতাড়িত ওই দুই ভারতীয়র নাম হল অর্শদীপ সিং এবং সুখনাজ সিং সান্ধু।

Published on: Mar 19, 2026, 22:49:16 IST
Advertisement

মাদক পাচার, তোলাবাজি, গাড়ি চুরি, গুলি চালানো-সহ একাধিক ফৌজদারি মামলায় জড়িত দুই ভারতীয় নাগরিককে বিতাড়িত করল কানাডা। বৃহস্পতিবার কানাডা বর্ডার সার্ভিসের এজেন্সি (সিবিএসএ) সোশ্যাল মিডিয়ায় দুই ভারতীয়র সে দেশ থেকে বহিষ্কারের বিষয়টি জানিয়েছেন।

কানাডা থেকে বিতাড়িত ২ ভারতীয় (সৌজন্যে টুইটার)
কানাডা থেকে বিতাড়িত ২ ভারতীয় (সৌজন্যে টুইটার)

সিবিএসএ জানিয়েছে, গত দুই মাসে কানাডা থেকে বিতাড়িত ওই দুই ভারতীয়র নাম হল অর্শদীপ সিং এবং সুখনাজ সিং সান্ধু। 'আমরা সেই সব বিদেশি নাগরিকদের বহিষ্কার করছি যারা জননিরাপত্তার জন্য হুমকি,' কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছে। বর্ডার সার্ভিসেস এজেন্সি লিখেছে, সুখনাজ সিং সান্ধু এবং অর্শদীপ সিংকে বহিষ্কার করা সে দেশের মাদক পাচার নেটওয়ার্কগুলোকে ভেঙে দেওয়ার প্রচেষ্টারই একটি অংশ।

অর্শদীপ সিং কে?

ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ড (আইআরবি)-এর নথি অনুযায়ী, অর্শদীপ সিং একজন ভারতীয় নাগরিক, যিনি ২০২২ সালের আগস্ট মাসে স্টুডেন্ট ভিসায় কানাডায় গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অন্টারিওতে অগ্নিসংযোগ, এডমন্টনে গুলি চালানো, সারেতে চুরির ঘটনা, কানাডার বিভিন্ন প্রান্তে যানবাহন চুরি এবং বিমা জালিয়াতির অভিযোগ রয়েছে। গত বছরের নভেম্বর মাসে তাঁকে এডমন্টন থেকে গ্রেফতার করা হয়। এরপর অর্শদীপ সিংকে চলতি বছরের ১৯ জানুয়ারি কানাডা থেকে বহিষ্কার করা হয়। কানাডা পুলিশ মনে করে, অর্শদীপ সুখনাজ সিং সান্ধুকে চিনতেন। কিন্তু তাঁরা কীভাবে একে অপরকে চিনতেন তা স্পষ্ট নয়। পুলিশ অর্শদীপের ফোন থেকে একটি ভিডিও পেয়েছে, যেখানে তাঁকে সারে-ভিত্তিক কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত বন্ধু মান সিং সেখনের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সুখনাজ সিং সান্ধু কে?

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe