...
...
Next Story

West Asia War: হরমুজের ট্যাঙ্কারে ইরানি হানায় নিহত ভারতীয়, বলছে UAE, সৌদি বিমানবন্দরে পড়ল মিসাইল, হামলার দাবি হুথিদের

তপ্ত পশ্চিম এশিয়া। তারই মাঝে সৌদিতে হামলার দাবি হুথিদের।

Published on: Jul 14, 2026, 07:15:27 IST
Advertisement

পশ্চিম এশিয়ায় ইরান বনাম আমেরিকার যুদ্ধ নতুন করে উদ্বেগজনক পরিস্থিতির দিকে গিয়েছে। এরই মাঝে আরব আমিরশাহি দাবি করেছে, হরমুজে এক ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। ইরানি মিসাইল আছড়ে পড়ে ওই ট্যাঙ্কারে। তার জেরে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আমিরশাহি। এদিকে, এরই মাঝে সৌদি আরবের বিমানবন্দর হামলা চালাতে শুরু করেছে হুথিরা। এমনই দাবি হুথিদের।

হরমুজ ও শুল্ক-

হরমুজের ট্যাঙ্কারে ইরানি হানায় নিহত ভারতীয়, বলছে UAE, সৌদিতে হামলার দাবি হুথিদের (প্রতীকী ছবি। Razieh Poudat/ISNA via AP) (AP Photo/Razieh Poudat)
হরমুজের ট্যাঙ্কারে ইরানি হানায় নিহত ভারতীয়, বলছে UAE, সৌদিতে হামলার দাবি হুথিদের (প্রতীকী ছবি। Razieh Poudat/ISNA via AP) (AP Photo/Razieh Poudat)

ইরান বনাম আমেরিকা যুদ্ধের মাঝে হরমুজকে ঘিরে শুল্ক প্রসঙ্গের চর্চা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই দাবি করেছেন, হরমুজ প্রণালী দখল করে ২০ শতাংশ শুল্ক নেবে আমেরিকা। এরপরই ইরান, পাল্টা আমেরিকাকে কটাক্ষ করে মন্তব্য করেছে। ইরানের মন্ত্রী আরাঘাচি একটি পোস্টে ট্রাম্পকে কটাক্ষ করে মন্তব্য করেন,'২০ শতাংশ একটু বেশি, আমরা এর থেকে ভালো'।ইরান দাবি করেছে যে, তারা সর্বদা হরমুজ প্রণালীর ‘অভিভাবক’ ছিল এবং ভবিষ্যতেও সেই ভূমিকা পালন করে যাবে।

ভারতীয় নাবিকের হত্যা-

সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক, মঙ্গলবার জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী দুটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এই হামলায় আরও আটজন নাবিক আহত হয়েছেন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। ‘এক্স’ (X)-এ প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে যে, ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ লেনে ‘মোম্বাসা’ ও ‘বাহিয়া’ নামের ট্যাঙ্কার দুটি আঘাতের শিকার হয়েছে।

সৌদিতে হুথি হামলা-

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe