...
...
Next Story

Indian Defence Sector news: ইরান-যুদ্ধে কেঁপেছে দুবাইও! এবার ভারত থেকে কোন অস্ত্র কিনতে চাইছে এই আরব দেশ?

জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি ও নয়াদিল্লির মধ্যে এই বিষয়ে আলোচনা খুবই প্রাথমিক স্তরে রয়েছে। তবে দিল্লি বা আরব আমিরশাহির তরফে এই বিষয়ে কোনও কথা বলা হয়নি।

Published on: Jun 22, 2026 07:19 PM IST
Advertisement

সদ্য ইরান-আমেরিকা যুদ্ধের জেরে কিছুদিন আগেই গোটা মধ্যপ্রাচ্য কার্যত তপ্ত ছিল। একের পর এক আরব দেশে মার্কিন ঘাঁটি তাক করে হামলা শানিয়েছিল ইরান। আরব বিশ্বের বহু দেশেই ইরানের মিসাইল আছড়ে পড়েছিল। তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের অন্যতম বিলাসী শহর দুবাইও। প্রশ্ন উঠেছে, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে দুবাই কতটা নিরাপদ, তা নিয়ে। যে দেশে দুবাই অবস্থিত, সেই সংযুক্ত আরব আমিরশাহি এবার ব্রাহ্মোস, আকাশতিরের মতো অস্ত্র ভারতের কাছ থেকে কিনতে আগ্রহী।

ইরান-যুদ্ধে কেঁপেছে দুবাইও! এবার ভারত থেকে কোন অস্ত্র কিনতে চাইছে এই আরব দেশ
ইরান-যুদ্ধে কেঁপেছে দুবাইও! এবার ভারত থেকে কোন অস্ত্র কিনতে চাইছে এই আরব দেশ

অপারেশন সিঁদুর-এ গোটা বিশ্ব দেখেছে ভারতের অস্ত্রশক্তি! এবার ইরান যুদ্ধের পর, আরব বিশ্বের অন্য়তম দেশ, আরব আমিরশাহি, ‘ব্রাহ্মোস‘, ‘আকাশতীর‘ কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে। সূত্র উল্লেখ করে ইন্ডিয়া টুডে জানাচ্ছে, দুই পক্ষের আলোচনার বিষয়বস্তুর মধ্যে রয়েছে ‘আকাশতীর’ (Akashteer) রপ্তানির বিষয়টি,এটি ভারতের একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সিস্টেম, যা ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘ভারত ইলেকট্রনিক্স লিমিটেড’ (BEL) তৈরি করেছে। এই আলোচনা সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে যে, সংযুক্ত আরব আমিরশাহি ভারতের একাধিক অস্ত্র প্ল্যাটফর্মের প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

জানা যাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি ও নয়াদিল্লির মধ্যে এই বিষয়ে আলোচনা খুবই প্রাথমিক স্তরে রয়েছে। তবে দিল্লি বা আরব আমিরশাহির তরফে এই বিষয়ে কোনও কথা বলা হয়নি। ইরান, ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যের সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকির মুখে সংযুক্ত আরব আমিরশাহির তাদের প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের কৌশল পুনর্বিবেচনা করছে। পাশাপাশি দেশটি হরমুজ প্রণালীর নিরাপত্তাও জোরদার করতে চাইছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি দিয়ে তাদের জ্বালানি রপ্তানির একটি বড় অংশ পরিবাহিত হয়। চলতি বছরের শুরুতে, সংযুক্ত আরব আমিরাত প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার আওতায় চুক্তির পরিমাণ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার (৩.৩ লক্ষ কোটি টাকা) ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe