...
...
Next Story

India's Economy: হরমুজে অস্থিরতা! মধ্যপ্রাচ্য সংঘাতের চাপ ভারতের অর্থনীতিতে? বিস্ফোরক রিপোর্ট UBI-র

India's Economy: ইউনিয়ন ব্যাঙ্ক উল্লেখ করেছে যে, ইরান-ইজরায়েল সংঘাতের মাত্রা বৃদ্ধি হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহকে ব্যাহত করেছে, যার ফলে দাম বেড়েছে এবং অর্থনীতির ওপর একটি 'এনার্জি ট্যাক্স' আরোপ হয়েছে।

Published on: Apr 26, 2026 11:29 PM IST
Advertisement

India's Economy: পশ্চিম এশিয়ার সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে অপরিশোধিত তেলের দাম এক লাফে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় ভারতীয় অর্থনীতি উপর সরাসরি প্রভাব ফেলবে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

মধ্যপ্রাচ্য সংঘাতের চাপ ভারতের অর্থনীতিতে? (via REUTERS)
মধ্যপ্রাচ্য সংঘাতের চাপ ভারতের অর্থনীতিতে? (via REUTERS)

প্রতিবেদন অনুযায়ী, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের 'From Hormuz to the Rupee: War, Oil and the Global Repricing of Risk' শিরোনামের একটি নোটে সতর্ক করেছে যে, এই পরিস্থিতি 'বৈশ্বিক বা অভ্যন্তরীণ সামষ্টিক অর্থনীতি এবং বাজারের জন্য কোনও ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে না।' বরং হরমুজ প্রণালী 'কার্যত এখনও বন্ধ রয়েছে এবং অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে লেনদেন করা হচ্ছে।' প্রতিবেদন অনুযায়ী, অপরিশোধিত তেলের উচ্চমূল্য মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিতে পারে, টাকাকে দুর্বল করে দিতে পারে এবং ভারতের চলতি হিসাবের ঘাটতি বাড়াতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি 'মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়িয়ে দেয়, কেন্দ্রীয় ব্যাঙ্কের নীতি শিথিল করতে বিলম্ব ঘটায়, চলতি হিসাবের ওপর চাপ সৃষ্টি করে, অর্থনৈতিক পরিস্থিতিকে কঠোর করে এবং ঝুঁকিপূর্ণ সম্পদের ওপর বোঝা চাপায়, বিশেষ করে জ্বালানি-আমদানিকারী দেশগুলোতে।'

ভারতের জন্য-যেখানে অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৮৫ শতাংশ আমদানির মাধ্যমে মেটানো হয়-এর প্রভাব ইতিমধ্যেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। ইউনিয়ন ব্যাঙ্ক উল্লেখ করেছে যে, ইরান-ইজরায়েল সংঘাতের মাত্রা বৃদ্ধি হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহকে ব্যাহত করেছে, যার ফলে দাম বেড়েছে এবং কার্যকরভাবে অর্থনীতির ওপর একটি 'এনার্জি ট্যাক্স' আরোপ হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, চলতি হিসাবের ঘাটতি বৃদ্ধি এবং আমদানিকৃত মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগের জেরে এই পরিস্থিতি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে; যার ফলে মার্কিন ডলারের বিপরীতে টাকার দামের রেকর্ড পতন হয়েছে-৯৫-এর কাছাকাছি নেমে এসেছে এবং শেয়ারবাজার উঠানামা করছে। দেশে অস্থিরতা বাড়তে থাকায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থনৈতিক ক্ষেত্র স্থিতিশীল করতে পদক্ষেপ গ্রহণ করেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe