...
...
Next Story

UGC Fake Univesities in WB: বাংলাতেও প্রতারণার জাল!দেশজুড়ে রমরমিয়ে চলছে ৩২ ভুয়ো বিশ্ববিদ্যালয়, UGC-র তালিকায়

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তথ্য অনুযায়ী, গত দু’বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে।

Published on: Feb 21, 2026, 20:49:37 IST
Advertisement

উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। ডিগ্রি পাওয়ার আশায় বহু পড়ুয়া বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হলেও পরে দেখা যাচ্ছে, সেগুলির কোনও আইনি স্বীকৃতিই নেই। এমন পরিস্থিতিতে বড় সতর্কবার্তা দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশন জানিয়েছে, সারা দেশে মোট ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় চিহ্নিত করা হয়েছে। যেগুলির ডিগ্রি দেওয়ার কোনও আইনগত অধিকার নেই। আর সবথেকে উদ্বেগের বিষয় হল, এই তালিকায় নাম রয়েছে কলকাতাও।

দেশজুড়ে রমরমিয়ে চলছে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় (REPRESENTATIVE PHOTO)
দেশজুড়ে রমরমিয়ে চলছে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয় (REPRESENTATIVE PHOTO)

ইউজিসি-র প্রকাশিত তালিকার মধ্যে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় রয়েছে দেশের রাজধানী দিল্লিতে। সেখানে এই ধরনের ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১২টি। তারপরেই রয়েছে উত্তরপ্রদেশ। তালিকায় বাংলার দু’টি বিশ্ববিদ্যালয় রয়েছে বলে জানানো হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়গুলির কেন্দ্রীয় বা রাজ্য, কোনও সরকারেরই স্বীকৃতি নেই বলে জানিয়ে দিয়েছে ইউজিসি। ফলে পড়ুয়াদের বৈধ ডিগ্রি প্রদানের কোনও অধিকারই নেই ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির। পাশাপাশি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফে পড়ুয়া এবং অভিভাবকদের সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, এই ধরনের বিশ্ববিদ্য়ালয়গুলিতে ভর্তি হওয়ার আগে সবদিক ভাল করে যাচাই করে নিতে হবে।

রাজ্যভিত্তিক ভুয়ো বিশ্ববিদ্যালয়

কমিশনের তথ্য অনুযায়ী, গত দু’বছরে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। আগে যেখানে এই সংখ্যা ছিল ২০, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২-এ। দেশের মোট ১২টি রাজ্যে ছড়িয়ে রয়েছে এই প্রতারণার নেটওয়ার্ক।

দিল্লি-১২

উত্তরপ্রদেশ-৪

অন্ধ্রপ্রদেশ-২

কর্ণাটক-২

কেরল-২

মহারাষ্ট্র-২

পুদুচেরি-২

পশ্চিমবঙ্গ-২

অরুণাচল প্রদেশ-১

ঝাড়খণ্ড-১

রাজস্থান-১

ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলির নাম

অন্ধ্রপ্রদেশ

১. ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, গুন্টুর

২. বাইবেল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, বিশাখাপত্তনম

অরুণাচল প্রদেশ

১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন

দিল্লি

১. ওয়ার্ল্ড পিস অফ ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি

২. ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

৩. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস

৪. কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড

৫. ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি

৬. ভোকেশনাল ইউনিভার্সিটি

৭. এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি

৮. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

৯. বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেল্ফ-এমপ্লয়মেন্ট

১০. আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়

১১. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সলিউশন

১২. মাউন্টেন ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি

হরিয়ানা

১. ম্যাজিক অ্যান্ড আর্ট ইউনিভার্সিটি, ফরিদাবাদ

ঝাড়খণ্ড

১. দক্ষ বিশ্ববিদ্যালয়, রাঁচি

কর্ণাটক

১. সর্বভারতীয় শিক্ষা পীঠ, টুমকুর

২. গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি, বেঙ্গালুরু

কেরল

১. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ প্রফেটিক মেডিসিন, কোঝিকোড়

২. সেন্ট জন'স ইউনিভার্সিটি

মহারাষ্ট্র

১. রাজা আরবিক ইউনিভার্সিটি, নাগপুর

২. ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্রুশি বিদ্যাপীঠ, সোলাপুর

পুদুচেরি

১. ঊষা লাচুমানান কলেজ অফ এডুকেশন

২. শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন

রাজস্থান

১. রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, ভিওয়াড়ি

উত্তরপ্রদেশ

১. গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগরাজ

২. নেতাজি সুভাষ চন্দ্র বোস ইউনিভার্সিটি (মুক্ত বিশ্ববিদ্যালয়), আলিগড়

৩. ভারতীয় শিক্ষা পরিষদ, লখনউ

৪. মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা

পশ্চিমবঙ্গ

১. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা

২. ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe