...
...
Next Story

Russian cargo ship attack: বাল্টিক সাগরে ড্রোন হামলা! রুশ কার্গো জাহাজে আগুন, ন্যাটোর জড়িয়ে পড়ার শঙ্কায় উত্তেজনা

Russian cargo ship attack: ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার গভীর রাতেও জাহাজ জ্বলছিল এবং সেটি ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা থাকায় দেশটি উদ্ধার অভিযান পরিচালনা করছিল।

Published on: Nov 22, 2026, 15:48:13 IST
Advertisement

Russian cargo ship attack: বাল্টিক সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে। হামলার জেরে জাহাজটিতে আগুন ধরে যায়। শনিবার এই ঘটনা ঘটে। জাহাজটি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত। ফিনল্যান্ড বলছে, হামলাটি সম্ভবত ইউক্রেন চালিয়েছে। পরে জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে।

বাল্টিক সাগরে ড্রোন হামলা, রুশ কার্গো জাহাজে আগুন (AFP)
বাল্টিক সাগরে ড্রোন হামলা, রুশ কার্গো জাহাজে আগুন (AFP)

স্পার্তা-২ নামের ওই জাহাজের ১৬ জন ক্রু লাইফবোটে করে পাশের একটি রুশ জাহাজে ওঠেন এবং রাশিয়ার উদ্দেশে রওনা হন বলে শনিবার গভীর রাতে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইলেকে জানান ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ইলজা ইলজিন। চলতি বছর ইউক্রেন রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলের দিকে ঝাঁকে ঝাঁকে সামরিক ড্রোন পাঠিয়েছে। এর মধ্যে কয়েকটি বাল্টিক অঞ্চলের আকাশসীমায় ঢুকে পড়ে, যা থেকে যুদ্ধ ন্যাটো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ফিনল্যান্ডের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আকি-মাউরি হুহতিনেন এক সংবাদিক সম্মেলনে বলেন, (হামলার) পেছনে সম্ভবত ইউক্রেন রয়েছে। তবে জাহাজটিকে কেন লক্ষ্যবস্তু করা হয়েছিল, তা স্পষ্ট নয় বলে জানান তিনি।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গোগল্যান্ড দ্বীপের পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার গভীর রাতেও জাহাজ জ্বলছিল এবং সেটি ফিনল্যান্ডের জলসীমায় নোঙর করা থাকায় দেশটি উদ্ধার অভিযান পরিচালনা করছিল। তবে শেষ পর্যন্ত রুশ জাহাজগুলো এই ধ্বংসাবশেষ টেনে দেশে নিয়ে যেতে পারে বলে জানান ফিনল্যান্ডের কর্মকর্তারা। ফিনল্যান্ড উপসাগর কোস্টগার্ডের কমান্ডার মিক্কো সিমোলা জানান, উদ্ধার অভিযানের সময় একটি রুশ হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা সামান্য সময়ের জন্য লঙ্ঘন করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

‘যুদ্ধ ছড়িয়ে পড়ছে’

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল এক্সে লেখেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলার প্রভাব বাল্টিক সাগরে পৌঁছেছে। আগ্রাসনকারীকে থামার আরেকটি সংকেত এটি। তবে ইউক্রেনকে সমর্থন দেওয়া থেকে আমাদের কিছুই থামাতে পারবে না। এস্তোনিয়ার সরকার জানিয়েছে, অগ্নিনির্বাপণ ও দূষণ মোকাবিলার কাজসহ উদ্ধার অভিযানে সহায়তা করতে তারা একটি নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে। এ নিয়ে ইউক্রেনের বিদেশ মন্ত্রক তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। হেলসিঙ্কিতে অবস্থিত রাশিয়ার দূতাবাসও কোনও মন্তব্য করেনি। মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত ও রুশ শিপিং কোম্পানি ওবোরনলোগিস্টিকার সঙ্গে যুক্ত। কোম্পানির ওয়েবসাইটের তথ্যমতে, ওবোরনলোগিস্টিকা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রককে লজিস্টিক পরিষেবা দেয়। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর ইলজিন বলেন, এই মুহূর্তে জাহাজে কী পণ্য রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে এতে সামরিক সরঞ্জাম থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks