অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Indian Blind Cricket Team on Pakistan: 'চুরি করে' জেতা পাকিস্তানের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন খোদ আম্পায়ার, অভিযোগ ভারতের
Indian Blind Cricket Team on Pakistan: 'চুরি করে' দৃষ্টিহীনদের ক্রিকেট এশিয়া কাপ জেতা পাকিস্তানের সঙ্গে সেলিব্রেশনে মাতলেন খোদ আম্পায়ার, এমনই করা হল 'ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া'-র (সিএবিআই) তরফে।
Indian Blind Cricket Team on Pakistan: পাকিস্তান দলের সঙ্গে আম্পায়ারই সেলিব্রেশনে মেতে ওঠেন বলে বিস্ফোরক অভিযোগ করল ভারত। 'ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া'-র (সিএবিআই) তরফে অভিযোগ করা হয়েছে, ঢাকায় বৃষ্টির জেরে এশিয়া কাপের ফাইনাল ভেস্তে যাওয়ার পরও পাকিস্তানকে জয়ী ঘোষণা করে দেওয়ার পরে পড়শি দেশের খেলোয়াড়ের সঙ্গে আম্পায়ারকে সেলিব্রেশনে মেতে উঠতে দেখা গিয়েছে। যিনি নিজেও পাকিস্তানি। আর পুরো এশিয়া কাপে আম্পায়ারিং করেছেন। শুধু তাই নয়, বিমান ধ্বংসের কায়দায় সেলিব্রেশন করারও অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

বিস্ফোরক দাবি করা হল ভারতীয় দলের তরফে
'ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া'-র তরফে একটি ভিডিয়ো পোস্ট করে বলা হয়েছে, ‘এই পাকিস্তানি আম্পায়ার ২০২৬ সালের এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের পুরো টুর্নামেন্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। অথচ তাঁকে পাকিস্তান দলের সঙ্গে উদযাপন করতে দেখা যাচ্ছে। আম্পায়ারিংয়ের নিয়ম অনুযায়ী, একজন আম্পায়ারকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে এবং কোনও দলের পক্ষ নিলে চলবে না।’
চুরি করে জয়ের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে
আর 'ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া'-র তরফে যে অভিযোগ তোলা হয়েছে, তা এশিয়া কাপ ফাইনাল ঘিরে হওয়া বিতর্কের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে। কারণ ঢাকায় বৃষ্টির জন্য ফাইনাল ভেস্তে যাওয়ার পরে বেশি ভালো নেট রানরেটের যুক্তিতে পাকিস্তানের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ভারতের তরফে দাবি করা হয় যে রিজার্ভ ডে না থাকায় দু'দলকেই যুগ্মভাবে জয়ী ঘোষণা করা হোক। কিন্তু সেই দাবি না গৃহীত হওয়ায় ট্রফি প্রদানের অনুষ্ঠান বয়কট করে ভারতীয় দল।
পাকিস্তানি বোর্ডের প্রধানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অভিযোগ উঠেছে, বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের টেকনিক্যাল কমিটির তরফে সুপারিশ করা হয়েছিল যে ভারত এবং পাকিস্তানকে যুগ্মভাবে জয়ী ঘোষণা করা হোক। কিন্তু সেই সুপারিশ উড়িয়ে দিয়ে নিজের মর্জি মতো পাকিস্তানকে জয়ী ঘোষণা করার নির্দেশ দেন বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট সুলতান শাহ। যিনি পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের প্রধানও।
সেই বিষয়টিও সরব হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়া। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ইন্ডিয়ার সচিব শৈলেন্দ্র বলেছেন যে 'পাকিস্তান জোর করে নিজেদের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করে দিয়েছে। পাকিস্তান যে কাজ করেছে, তা অত্যন্ত লজ্জাজনক। ওরা মাঠে জিততে পারে না। তাই এরকম কাজকর্ম করে বেড়ায়।'
E-Paper
