Owaisi Guard of Honour: ‘ভুল’ করে ওয়াইসিকে ‘গার্ড অফ অনার’ দিল উত্তরপ্রদেশ পুলিশ, বিধানসভা ভোটের আগে জোর চর্চা

Owaisi Guard of Honour: ভুল করে হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে 'গার্ড অফ অনার' দিল উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে আলোচনার জন্য সাহারানপুরে আসেন ওয়াইসি।

Published on: Nov 21, 2026, 19:38:28 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Owaisi Guard of Honour: ভুল করে আসাদউদ্দিন ওয়াইসিকে 'গার্ড অফ অনার' দিল উত্তরপ্রদেশ পুলিশ। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে আসার পরই হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধানকে 'গার্ড অফ অনার' দেওয়া হয় পুলিশের তরফে। যদিও বাস্তবে সুপ্রিম কোর্টের বিচারপতিকে সেই 'গার্ড অফ অনার' প্রদান করার কথা ছিল। কিন্তু ভুলবশত ওয়াইসিকে সেই বিশেষ সম্মান প্রদর্শন করা হয় বলে একাধিক রিপোর্টে জানানো হয়েছে।

আসাদউদ্দিন ওয়াইসিকে 'গার্ড অফ অনার' দিল উত্তরপ্রদেশ পুলিশ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
আসাদউদ্দিন ওয়াইসিকে 'গার্ড অফ অনার' দিল উত্তরপ্রদেশ পুলিশ। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

সুপ্রিম কোর্টের বিচারপতির আসার কথা ছিল

সংবাদমাধ্যম লাইভ হিন্দুস্তানের রিপোর্ট অনুযায়ী, শনিবার সাহারানপুরের সার্কিট হাউসে আসার কথা ছিল সুপ্রিম কোর্টের এক বিচারপতির। প্রোটোকল মেনে তাঁকে 'গার্ড অফ অনার' দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল পুলিশ। কিন্তু তাঁর আগেই সকাল সাড়ে ১১ টা নাগাদ সেখানে চলে আসেন হায়দরাবাদের সাংসদ।

সার্কিট হাউসে ঢোকার জন্য ওয়াইসি গাড়ি থেকে নামতেই তাঁকে স্যালুট করতে থাকেন পুলিশকর্মীরা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে'র রিপোর্ট অনুযায়ী, ওয়াইসির সঙ্গে অনেক নিরাপত্তারক্ষী ছিলেন। পুলিশের তরফে যখন ভুলবশত 'গার্ড অফ অনার' দেওয়া হয়, তখন তিনি দাঁড়িয়ে দেন। আর সেই সম্মান গ্রহণ করেন।

আরও পড়ুন: Nikhil Chaudhary Australian Cricketer: ঘুরতে গিয়ে কোভিডে আটকে পড়েন অস্ট্রেলিয়ায়, অজিদের T20I-তে জেতালেন সেই 'ভারতীয়'

পুরো ঘটনায় চর্চা শুরু হয়েছে

অনেকের ধারণা, হায়দরাবাদের সাংসদের সঙ্গে অনেক নিরাপত্তারক্ষী থাকায় সম্ভবত বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন পুলিশকর্মীরা। তাঁরা ভেবেছিলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি এসেছেন। আর তাই প্রথামাফিক 'গার্ড অফ অনার' দিতে শুরু করে দিয়েছিলেন বলে মনে করছেন অনেকে। তবে পুরো ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: Indian Women's Football: ১টা ছোট্ট পুরস্কারও বদলে দিতে পারে মহিলা ফুটবল, মত প্রাক্তন ইস্টবেঙ্গল কোচের, AFC নিয়েও বার্তা

বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রশেখরের সঙ্গে কথা ওয়াইসির

এমনিতে ওয়াইসি ওই সার্কিট হাউসে আসেন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আবহে। সেখানে আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখরের সঙ্গে কথাবার্তা বলেন। তিনি সকাল ১১ টা নাগাদই সার্কিট হাউসে চলে আসেন। একটি ঘরে বসে অপেক্ষা করতে থাকেন ওয়াইসির। মিনিট ২০ পরে চলে আসেন হায়দরাবাদের সাংসদ। দু'জনের মধ্যে আলোচনাও হয়।

আরও পড়ুন: বিদেশি নাগরিক হয়েও মারুতির এমডি হয়েছিলেন সনিয়া! জমি, ঋণ ও সরকারি সুবিধা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির

তবে ওয়াইসি এবং চন্দ্রশেখরের যে যৌথ সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল, তা আচমকা বাতিল করে দেওয়া হয়। যৌথ সাংবাদিক বৈঠক না করেই তাঁরা সার্কিট হাউস থেকে বেরিয়ে যান। চলে যান জেলাশাসকের সঙ্গে দেখা করতে। তবে কেন যৌথ সাংবাদিক বৈঠক আচমকা বাতিল করে দেওয়া হয়েছে, তা নিয়ে মিম বা আজাদ সমাজ পার্টির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।