Indian Women's Football: ১টা ছোট্ট পুরস্কারও বদলে দিতে পারে মহিলা ফুটবল, মত প্রাক্তন ইস্টবেঙ্গল কোচের, AFC নিয়েও বার্তা

Indian Women's Football: ইন্ডিয়ান উইমেন্স লিগ বা IWL শুরু হয়ে গিয়েছে। সেই আবহে ভারতের মহিলা ফুটবল নিয়ে একান্ত আলোচনা করলেন অন্যতম সেরা কোচ সুজাতা কর। যিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে ইস্টবেঙ্গলকেও বার্তা দিলেন।

Published on: Nov 21, 2026, 15:30:07 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Indian Women's Football: ইস্টবেঙ্গল মহিলা দল যে একের পর এক সাফল্য পাচ্ছে, তাতে তাঁরও অবদান আছে। তাঁর কোচিংয়ে ঐতিহাসিক কন্যাশ্রী কাপ জেতা ইস্টবেঙ্গল এখন খেলতে চলেছে এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। সেই সুজাতা কর আলোচনা করলেন ভারতের মহিলা ফুটবল নিয়ে। ইন্ডিয়ান উইমেন্স লিগের (IWL) আবহে ভারতের অন্যতম সেরা কোচ কথা বললেন খোলামেলাভাবে।

ভারতের মহিলা ফুটবল নিয়ে অত্যন্ত আশাবাদী সুজাতা কর। (ফাইল ছবি, সৌজন্যে আই লিগ)
ভারতের মহিলা ফুটবল নিয়ে অত্যন্ত আশাবাদী সুজাতা কর। (ফাইল ছবি, সৌজন্যে আই লিগ)

'বাংলা থেকে অনেক প্রতিভাবান মহিলা ফুটবলার উঠে আসছে'

সুজাতা কর: পশ্চিমবঙ্গ থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছে। আগে এরকম হত না। ছবিটা এখন পালটাচ্ছে। আগে বাবা-মা'রা হয়তো মেয়েদের ছাড়তে চাইতেন না। কিন্তু এখন তাঁরাও মেয়েদের ফুটবল খেলার সুযোগ করে দিচ্ছে। এর অনেকটা কৃতিত্ব সর্বভারতীয় ফুটবল ফেডারেশনেরও (এআইএফএফ) প্রাপ্য। কারণ অনেক টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে যারা জাতীয় পর্যায়ে জিতছে, তারা সরকারি চাকরি পাচ্ছে। পাশাপাশি ইস্টবেঙ্গলও দারুণ খেলছে। ফুটবল নিয়ে উন্মাদনার জন্য পরিচিত পশ্চিমবঙ্গ থেকে অনেক প্রতিভাবান কিশোরী উঠে আসছে, যারা মূল দলে জায়গা করে নিচ্ছে। যা আমাদের জন্য একটি ইতিবাচক লক্ষণ।

আরও পড়ুন: Auto Driver Daughter Success Story: ITI-তে প্রথম হলেন অটোচালকের মেয়ে, সংস্কৃতে পান গোল্ড মেডেলও, সংবর্ধনা দেবেন মোদী

AFC চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের আগে ইস্টবেঙ্গলকে বার্তা

সুজাতা কর: গত দু'বার (ইন্ডিয়ান উইমেন্স লিগে) চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। ওরা যে নতুন-নতুন মাইলফলক স্পর্শ করছে, তা দেখে অত্যন্ত গর্ববোধ হচ্ছে। (এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের) আগে আমি (ইস্টবেঙ্গল) খেলোয়াড়দের এটাই বলতে চাই যে তারা যেন নিজেদের আরও উচ্চতায় নিয়ে যেতে থাকে, অর্জিত সাফল্যের ধারা অব্যাহত রাখে এবং এশিয়ার মঞ্চে নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে যেন ভারতীয় ফুটবলের ধ্বজা ওড়াতে থাকে।

IWL-র ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সুজাতা

সুজাতা কর: আমার ধারণা, মহিলা ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা হয়ে উঠবে ইন্ডিয়ান উইমেন্স লিগ। যা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব ও গুণমানের ক্ষেত্রে নয়া মানদণ্ড তৈরি করবে। বিশেষত প্রথমবার (টাইটেল) স্পনসরও এসেছে, যা অত্যন্ত ইতিবাচক বিষয়।

আরও পড়ুন: Porter Sons Success Story: ছেলেদের জন্য জমি বেচে দেন ‘কুলি’ বাবা, ১ জন হচ্ছেন ডাক্তার, অপরজন ইঞ্জিনিয়ার

'ইউথ লিগ শুরু করা হোক মহিলা ফুটবলের ক্ষেত্রেও'

সুজাতা কর: খেলোয়াড়দের আরও উন্নতির ক্ষেত্রে ইন্ডিয়ান উইমেন্স লিগ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামিদিনেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। তবে অ্যাসোসিয়েশনের কাছে একটা বিষয় তুলে ধরতে চাই যে এখন যেমন ইন্ডিয়ান উইমেন্স লিগের সেকেন্ড ডিভিশন শুরু করেছে, সেরকমই করা হোক ইউথ লিগের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে যেমন হয়, সেরকমভাবেই যেন মেয়েদের লিগও শুরু করা হয়, তাহলে আরও বেশি খেলোয়াড় তৈরি হবে।

'জেলায়-জেলায় প্রতিযোগিতার আয়োজন করতে হবে'

সুজাতা কর: ভারতে ফুটবলের ব্যাপক উন্মাদনা আছে। সেটা কাজে লাগাতে হবে সবাইকে। প্রতিটি রাজ্য সংস্থাকে, প্রতিটি জেলা সংস্থাকে এগিয়ে আসতে হবে। নিতে হবে উদ্যোগ। যত প্রতিযোগিতা হবে, তত লাভ হবে ভারতীয় ফুটবলের। কোনও প্রতিযোগিতায় একটা পুরস্কার পেলেও ছোটো-ছোটো মেয়েদের মনোবল বাড়বে - আমায় এগিয়ে যেতে হবে, আমায় ভালো করতে হবে।

আরও পড়ুন: KL Rahul Century: ইতিহাস কেএল রাহুলের! চার SENA দেশেই টেস্টে সেঞ্চুরি, প্রথম ভারতীয় ওপেনার হিসেবে গড়লেন অনন্য নজির

মহিলা ফুটবলকে সমর্থন করা নিয়ে ফ্যানদের কী বার্তা দিতে চান?

সুজাতা কর: ব্যাপারটা হল যে আমরা পুরুষদের ফুটবল ম্যাচ দেখতে চলে যাই। কিন্তু নিজেরা মেয়ে হলেও মহিলাদের ম্যাচ দেখতে যাই না। মেয়েরাই যদি মেয়েদের ম্যাচ না দেখে, তাহলে কী আশা করা যায়। তাই না? তাই আমি ফ্যানদের বলতে চাই, যত ম্যাচ দেখতে আসবেন, যত সমর্থন করবেন, তত মহিলা ফুটবল শক্তিশালী হয়ে উঠবে। সকলকে বলতে চাই, আপনারা আরও মাঠে আসুন, সমর্থন করুন এবং মহিলা ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যান।

ABOUT THE AUTHOR

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।