Porter Sons Success Story: ছেলেদের জন্য জমি বেচে দেন ‘কুলি’ বাবা, ১ জন হচ্ছেন ডাক্তার, অপরজন ইঞ্জিনিয়ার
Porter Sons Success Story: ছেলেদের পড়াশোনার জন্য নিজের কৃষিজমি বেচে দিয়েছিলেন ‘কুলি’ বাবা। আর সেটার মূল্য পাচ্ছেন তিনি। কারণ এক ছেলে হচ্ছেন ডাক্তার। অপরজন হচ্ছেন ইঞ্জিনিয়ার। ইতিমধ্যে দু'জনে কলেজে ভরতি হয়ে গিয়েছেন।
Porter Sons Success Story: ছেলেদের পড়াশোনার জন্য জমি বেচে দিয়েছিলেন 'কুলি' বাবা। আর এবার এক ছেলে হতে চলেছেন ডাক্তার। অপরজন হতে চলেছেন ইঞ্জিনিয়ার। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ করতে দিল্লির সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভরতি হয়েছেন এক ভাই সোনু রাজ। আর অপর ভাই মনু ভরতি হয়ে গিয়েছেন ঝাড়খণ্ডের মেসরার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (বিআইটি)।

কুলির কাজের পাশাপাশি আরও কাজ করতেন বাবা
অথচ তাঁদের পথটা মোটেও সহজ ছিল না। লড়াই করতে হয়েছে অনেকটা সময়। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিহারের ওই পরিবারের আর্থিক অবস্থা একেবারেই স্বচ্ছল ছিল না। বাবা মনোজ কুমার গয়ার শস্য বাজারে কুলির কাজ করতেন। বাড়তি কিছুটা টাকার আশায় কৃষিপণ্যের বিক্রয়ের কাজের পাশাপাশি ১০০ দিনের কাজও করতেন মনোজ। আর মা রেশমী দেবী ছিলেন গৃহবধূ।
নিজের ছোটো কৃষিজমি বেচে দিয়েছিলেন মনোজরা
সেই আর্থিক অনটনের মধ্যেই ছেলেদের স্বপ্নপূরণের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন মনোজ এবং রেশমী। ওই রিপোর্ট অনুযায়ী, দুটি ছোটো কৃষিজমি ছিল তাঁদের। ছেলেরা যাতে রাজস্থানের কোটায় গিয়ে ভালো করে প্রস্তুতি নিতে পারেন, সেজন্য একটি জমি বিক্রি করে দিয়েছিলেন মনোজ।
NEET ও JEE পরীক্ষায় বাজিমাত ছেলেদের
আর সেই আত্মত্যাগ এবং লড়াইয়ের দাম দিয়েছেন দুই ছেলেই। ওই রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট পরীক্ষায় ৬৩৬ নম্বর পান সোনু। সুযোগ পান মেডিক্যাল কলেজে ভরতি হওয়ার, ডাক্তার হওয়ার নিজের স্বপ্নপূরণ করার। আর মনু সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকা জেইই মেনে ৯৩ পার্সেন্টাইল পান। সেটার সুবাদে মেসরার বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভরতি হয়েছেন।
বাবা-মায়ের আত্মত্যাগের দাম দিলেন ২ ছেলে
তারপর স্বভাবতই উচ্ছ্বাসে ভেসে গিয়েছে রাজ পরিবার। ওই প্রতিবেদন অনুযায়ী, বাবা মনোজ জানিয়েছেন যে তাঁরা যে কঠোর পরিশ্রম করেছিলেন, যে আত্মত্যাগ করেছিলেন, সেটার ফসল মিলল। আবার ছেলে সোনু জানিয়েছেন যে বাবা-মায়ের স্বপ্নপূরণ করতে তাঁরা মরিয়া ছিলেন। সেজন্য কঠোর পরিশ্রম করে গিয়েছেন। বাবা-মা যখন তাঁদের জন্য এতকিছু করেছেন, এত আত্মত্যাগ করছেন, তখন তাঁরাও ভালো কিছু করতে চেয়েছিলেন বলে জানান সোনু। যে প্রতিজ্ঞার কথা শোনা গিয়েছেন মনুর গলাতেও।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


