...
...
Next Story

US-এ যুদ্ধের আঁচ? হোয়াইট হাউসের ব্যারিকেডে ধাক্কা অজ্ঞাতপরিচয় ভ্যানের, আটক সন্দেহভাজন

এই ঘটনায় সন্দেহভাজন ওই ভ্যান চালককে আটক করেছে আমেরিকান সিক্রেট সার্ভিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Published on: Mar 11, 2026, 18:55:43 IST
Advertisement

ইরান যুদ্ধের আঁচ মার্কিন যুক্তরাষ্ট্রে! যুদ্ধ আবহের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ল একটি ভ্যান। বুধবার ভোরে (স্থানীয় সময়) আচমকাই ওই ভ্যানটি ধাক্কা মারে হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা বেষ্টনীতে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে ওয়াশিংটন ডিসি-তে।

হোয়াইট হাউসের ব্যারিকেডে ধাক্কা অজ্ঞাতপরিচয় ভ্যানের (AFP)
হোয়াইট হাউসের ব্যারিকেডে ধাক্কা অজ্ঞাতপরিচয় ভ্যানের (AFP)

ডিসি পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৬টা ৩৭ মিনিট নাগাদ কানেকটিকাট অ্যাভিনিউ এবং এইচ স্ট্রিটের সংযোগস্থলে ঘটনাটি ঘটে। তবে এই ঘটনার কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চালক অক্ষত ছিলেন বলেই দাবি। সেই ঘটনায় সন্দেহভাজন ওই ভ্যান চালককে আটক করেছে আমেরিকান সিক্রেট সার্ভিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এদিন এক ব্যক্তি তাঁর ভ্যান নিয়ে ঢুকে পড়েন হোয়াইট হাউসের নিরাপত্তা বেষ্টনীতে। নিরাপত্তারক্ষীরা ছুটে এসে ঘাতক ভ্যানটি আটক করে। কেন চালক এমন কাণ্ড ঘটালেন, তার কারণ খুঁজছে পুলিশ। অন্যদিকে সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর তদন্তের জন্য ওই এলাকার কয়েকটি রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে। তবে এটা নিছকই দুর্ঘটনা নাকি যুদ্ধের মধ্যে এই ঘটনার নেপথ্যে কোনও হুমকি রয়েছে-তা খতিয়ে দেখছে মার্কিন পুলিশ।

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছেন। বুধবার ইতালির সিনেটে দেওয়া এক ভাষণে তিনি ইরানে যৌথ হামলার প্রথম দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মেলোনি বলেন, ‘দক্ষিণ ইরানের মিনাব শহরের স্কুলে শিশু শিক্ষার্থীদের উপর এই হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘এই ঘটনার দায় দ্রুত নির্ণয় করা হোক।’ গত ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে এই হামলা চালানো হয়। যার জেরে অন্তত ১৭০ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগ ৭ থেকে ১২ বছর বয়সি শিশু শিক্ষার্থী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe