Agniveer Service Tenure Extension: লাদাখ থেকে অরুণাচল প্রদেশ, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিনের সঙ্গে ভারতের সংঘাতের ইতিহাস দীর্ঘদিনের। সম্প্রতি ভারত সফরে এসে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং শান্তির বার্তা দিলেও সীমান্তে চিনা সেনার আগ্রাসী মনোভাব নিয়ে উদ্বেগ কাটেনি নয়াদিল্লির। অন্যদিকে, পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গেও উত্তেজনা অব্যাহত। এমন পরিস্থিতিতে দেশের সামরিক শক্তি আরও মজবুত করতে বড়সড় পদক্ষেপের কথা জানালেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল এনএস রাজা সুব্রমণি। তিনি জানালেন, অগ্নিবীরদের চাকরির মেয়াদ আরও দু’বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ইত্যিমধ্যেই এই পদক্ষেপের সবুজসংকেত দিয়েছে। এর ফলে, অগ্নিবীরদের চাকরির মেয়াদ ৪ বছর থেকে বৃদ্ধি পেয়ে হলো ৬ বছর।

এদিন সিডিএস জেনারেল এনএস রাজা সুব্রমণি জানান, আজকের দিনটি ভারতের ডিফেন্স স্টাফ এবং অগ্নিবীরদের জন্য ‘ঐতিহাসিক।’ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অগ্নিবীরদের জন্য নয় সুযোগ নিয়ে এসেছে। প্রাথমিক ভাবে ৪ বছরের জন্য তাঁদের সশস্ত্র সেনাবাহিনীতে নিয়োগ করা হলেও তাঁদের চাকরির মেয়াদ আরও ২ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর মাধ্যমে তাঁদের চাকরির মেয়াদ ৪ বছর থেকে বেড়ে ৬ বছর হয়েছে। অতিরিক্ত দু’বছরের মেয়াদ শেষ হওয়ার পর অগ্নিবীররা চাইলে নিয়ম অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীতে স্থায়ীভাবে যোগ দেওয়ার সুযোগও পেতে পারেন। ২০২২ সালে ‘অগ্নিবীর’দের প্রথম ব্যাচে যতজনকে নিয়োগ করা হয়েছিল বাকি ৭৫ শতাংশের সার্ভিস চলতি বছরেই শেষ হওয়ার কথা ছিল। তাঁদের চাকরির মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি করা হয়েছে।
বুধবার দুপুরে সাংবাদিক সম্মেলনে সেনা সর্বাধিনায়ক বলেন, '২৫ শতাংশ অগ্নিবীরদের সেনাবাহিনীতে নেওয়া হয়। এবার বাকি ৭৫ শতাংশের জন্য মেয়াদ বাড়ল অতিরিক্ত ২ বছর। তাঁদের বেতনও বাড়বে। ৪+২, অর্থাৎ ছ’বছর পর তাঁরা চাইলে সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন।' এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল এনএস রাজা সুব্রমণি বলেন, 'সেনার তিন বাহিনী অগ্নিবীরদের পর্যালোচনা করেছে। এটা চলছিলই, তারপরই আমরা মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। অগ্নিবীরদের প্রথম ব্যাচ এবছর চার বছরের মেয়াদ সম্পূর্ণ করবে। তারপরেই বাছাই পর্ব শুরু হবে। অতিরিক্ত মেয়াদের প্রথম বছর বেতন ৪৩, ৫০০ টাকা পাবেন অগ্নিবীররা। দ্বিতীয় বছরে পাবেন ৪৭ হাজার টাকা।' কেন মেয়াদ বাড়ানো হল অগ্নিবীরদের? দীর্ঘ মেয়াদে কী লাভবান হবে সেনা? এই প্রশ্নের উত্তরে সিডিএস বলেন, ভারতীয় সেনার তিন বাহিনীর দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইসঙ্গে সেনা সর্বাধিনায়ক বলেন, সময়ের সঙ্গে আধুনিক যুদ্ধের ধরণ বদলে যাচ্ছে। সব সময়ই সেই দিকে নজর থাকে প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারতীয় সেনার। ফলে সব দিক বিচার করেই সেনার যুবশক্তির উপর জোর দেওয়া হচ্ছে। অস্ত্র সক্ষমতার পাশাপাশি জওয়ানদের প্রযুক্তি সক্ষমতার দিকটিও গুরুত্বপূর্ণ এখন। এটিও অগ্নিবীরদের মেয়াদ বৃদ্ধি এবং ভবিষ্যতে সেনায় সম্পূর্ণ যোগদানের অন্যতম কারণ।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ জুন ‘অগ্নিবীর’ প্রকল্প শুরু হয়েছিল। এই প্রকল্পের আওতায় ভারতের মিলিটারি, নেভি এবং এয়ারফোর্সে চার বছরের চুক্তিতে সেনা নিয়োগ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, এঁদের মধ্যে ২৫ শতাংশকে মেধার উপরে ভিত্তি করে সরাসরি দেশের সশস্ত্র বাহিনীতে স্থায়ী চাকরি দেওয়ার কথা। তবে, চলতি বছরের নভেম্বরেই অনেকেরই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। তার আগেই কেন্দ্র তাঁদের মেয়াদ বৃদ্ধি করেছে।
{{/usCountry}}প্রসঙ্গত, ২০২২ সালের ১৪ জুন ‘অগ্নিবীর’ প্রকল্প শুরু হয়েছিল। এই প্রকল্পের আওতায় ভারতের মিলিটারি, নেভি এবং এয়ারফোর্সে চার বছরের চুক্তিতে সেনা নিয়োগ করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, এঁদের মধ্যে ২৫ শতাংশকে মেধার উপরে ভিত্তি করে সরাসরি দেশের সশস্ত্র বাহিনীতে স্থায়ী চাকরি দেওয়ার কথা। তবে, চলতি বছরের নভেম্বরেই অনেকেরই চুক্তি শেষ হওয়ার কথা ছিল। তার আগেই কেন্দ্র তাঁদের মেয়াদ বৃদ্ধি করেছে।
{{/usCountry}}