...
...
Next Story

Lok Sabha: ৫০% বাড়ছে লোকসভার আসন! মহিলাদের বরাদ্দ ২৭২ সিট, বড় ঘোষণা আইন মন্ত্রীর

Lok Sabha: এদিন কেন্দ্রীয় সরকার লোকসভায় তিনটি সংশোধনী বিল পেশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংবিধানের ১৩১ তম সংশোধন। এছাড়া, ডিলিমিটেশন কমিশন এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইনের সংশোধনী বিল।

Published on: Apr 16, 2026, 18:29:22 IST
Advertisement

Lok Sabha: দেশের সংসদীয় রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল কেন্দ্রীয় সরকার। লোকসভায় আসন সংখ্যা বৃদ্ধি এবং মহিলাদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বৃহস্পতিবার লোকসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, ভবিষ্যতে দেশের প্রতিটি রাজ্যে সংসদীয় আসনের সংখ্যা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে মোট লোকসভা আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ৮১৫-এ পৌঁছাতে পারে। এই প্রস্তাবিত আসনগুলির মধ্যে ২৭২টি মহিলাদের জন্য সংরক্ষিত রাখার পরিকল্পনাও রয়েছে, যা নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Sansad TV )
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Sansad TV )

এদিন কেন্দ্রীয় সরকার লোকসভায় তিনটি সংশোধনী বিল পেশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সংবিধানের ১৩১ তম সংশোধন। এছাড়া, ডিলিমিটেশন কমিশন এবং কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইনের সংশোধনী বিল। বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে সংসদে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় নতুন দিশা মিলবে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের গণতান্ত্রিক কাঠামোতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। সংসদের কার্যসূচিতে নতুন গতি আনতে তিন দিনের একটি বিশেষ অধিবেশন শুরু হয়েছে, যা মূলত বাজোট অধিবেশনের সম্প্রসারিত পর্ব। এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় আইনমন্ত্রী সাংবিধানিক সংশোধনী এবং সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত বিল পেশ করেছেন। একই সঙ্গে অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করেন। এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য ভাষণ নিয়েও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আশা করা হচ্ছে, তিনি লোকসভায় বক্তব্য রাখতে পারেন এবং নারী সংরক্ষণ ও ডিলিমিটেশন সংক্রান্ত বিলের পক্ষে বিরোধীদের সমর্থন চাওয়ার চেষ্টা করবেন।

তবে বিরোধী দলগুলি এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, তড়িঘড়ি করে এই বিল আনা হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে দক্ষিণ ভারতের রাজ্যগুলি আশঙ্কা করছে, অতীতে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার কারণে নতুন সীমানা নির্ধারণে তাদের লোকসভা আসন কমে যেতে পারে। ফলে এই ইস্যুতে রাজনৈতিক মতবিরোধ আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe