...
...
Next Story

Unknown Men in Pak: ফের অজ্ঞাত পরিচয় ব্যক্তির 'হানা' পাকিস্তানে? বাহাওয়ালপুরে রহস্যজনক ভাবে মৃত্যু জইশ কমান্ডারের

Pakistani Terrorist Dies mysteriously: এই জঙ্গি নেতা একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। তবে সেই 'দুর্ঘটনা' নিয়ে তৈরি হয়েছে রহস্য। যে গাড়িটি জইশ নেতাকে মেরে দিয়ে চলে যায়, সেটির কোনও খোঁজ পাওয়া যায়নি। গাড়ির চালকের বিষয়েও কোনও কিছু জানা যায়নি। নিহত জঙ্গি নেতার নাম মৌলানা সলমন আজহার।

Published on: Apr 30, 2026, 08:03:03 IST
Advertisement

Pakistani Terrorist Dies mysteriously: বুধবার পাকিস্তানের বাহাওয়ালপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একজন শীর্ষ স্থানীয় কমান্ডারের রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু ঘটেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই জঙ্গি নেতা একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত হয়েছে। তবে সেই 'দুর্ঘটনা' নিয়ে তৈরি হয়েছে রহস্য। যে গাড়িটি জইশ নেতাকে মেরে দিয়ে চলে যায়, সেটির কোনও খোঁজ পাওয়া যায়নি। গাড়ির চালকের বিষয়েও কোনও কিছু জানা যায়নি। নিহত জঙ্গি নেতার নাম মৌলানা সলমন আজহার। এখনও পর্যন্ত পাকিস্তানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

বাহাওয়ালপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একজন শীর্ষ স্থানীয় কমান্ডারের রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু ঘটেছে
বাহাওয়ালপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের একজন শীর্ষ স্থানীয় কমান্ডারের রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু ঘটেছে

উল্লেখ্য, মৌলানা সলমন আজহার জঙ্গি সংগঠনটির উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। জইশের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এই কমান্ডার। জানা যায়, ২৯ এপ্রিল পাকিস্তানি সময় বিকেল ৪টের সময় বাহাওয়ালপুরের মারকাজে সমলন আজহারের শেষকৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য, ২০২৫ সালে অপারেশন সিঁদুরের সময় এই বাহাওয়ালপুরে হানা দিয়ে সেখানকার জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। তবে পরবর্তীতে পাকিস্তানি সরকারের সহায়তায় ফের সেখানে তাদের প্রশিক্ষণ কেন্দ্র এবং ঘাঁটি গড়ে তুলতে শুরু করে জইশ।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে এভাবেই এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছিল জইশের শীর্ষ স্থানীয় কমান্ডার মৌলানা আবদুল আজিজ এসার। সেই ঘটনাটি ঘটেছিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। এদিকে গত ২৬ এপ্রিল 'অজ্ঞাত পরিচয় বন্দুকধারী'র হামলায় খতম হয় শেখ ইউসুফ আফ্রিদি নামে লস্কর-ই-তৈবার এক শীর্ষ স্থানীয় কমান্ডার। সে লস্কর প্রধান হাফিজ সইদের খুব ঘনিষ্ঠ বলেও জানা যায়। রিপোর্ট অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাস্তাতেই হামলাকারীরা আফ্রিদির ওপর নির্বিচারে গুলি চালায়। এর জেরে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় এই জঙ্গি নেতার। লস্করের খাইবার পাখতুনখোয়ার প্রধান হিসাবে বিবেচনা করা হত এই আফ্রিদিকে। হফিজ সইদের সঙ্গে একাধিকবার প্রকাশ্যে হাজির হয়েছিল এই আফ্রিদি।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe