...
...
Next Story

UPSC Civil Services Success Tips: ডেন্টাল ইন্টার্নশিপের মধ্যেই UPSC-র প্রস্তুতি, কোন ৩ মন্ত্রে বাজিমাত? টিপস যশভীর

UPSC Civil Services Success Tips: ডেন্টাল ইন্টার্নশিপের মধ্যেই UPSC-র প্রস্তুতি, কোন ৩ মন্ত্রে বাজিমাত? টিপস যশভীর

Published on: Jun 15, 2026, 17:59:23 IST
Advertisement

UPSC Civil Services Success Tips: মেডিক্যালের পড়াশোনা এমনিতেই অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ। দিন-রাত এক করে হাসপাতালের ডিউটি এবং রোগীদের সামলানোর পর অন্য কোনও কেরিয়ারের কথা ভাবা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কিন্তু কয়েকজন থাকেন. যাঁরা সাধারণের গণ্ডি পেরিয়ে এক অনন্য নজির সৃষ্টি করেন। এমনই এক অদম্য ইচ্ছাশক্তির অধিকারী হলেন দিল্লির বাসিন্দা যশভী জৈন। যিনি ডেন্টালের ইন্টার্নশিপ করর মধ্যেই ইউপিএসসি সিভিল সার্ভিসেসের জন্য প্রস্তুতি নেন। আর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৯৭ তম স্থান অধিকার করেছেন।

ডেন্টালের ইন্টার্নশিপের মধ্যেই UPSC-র প্রস্তুতি

যশভী।
যশভী।

যশভী দিল্লির বাসিন্দা। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর বাবা এবং মা দুজনেই চাকুরিজীবী। দ্বাদশ শ্রেণির পড়াশোনা শেষ করার পর যশভী নিট দেন। ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি (BDS) ডিগ্রি সম্পন্ন করেন। তারইমধ্যে ইউপিএসসি সিভিল সার্ভিসেসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ইন্টার্নশিপের মধ্যেই চলতে থাকে প্রস্তুতি। ইন্টার্নশিপের কাজ শেষ হওয়ার পরে শুরু করতেন ইউপিএসির জন্য প্রস্তুতি - এটাই হয়ে উঠেছিল তাঁর রোজকার রুটিন।

দ্বিতীয় অ্যাটেম্পটে আসে কাঙ্খিত ফল

ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় প্রথমবারই কাঙ্খিত সাফল্য পাননি যশভী। ব্যর্থতা থেকে শিক্ষা নেন। নিজের খামতিগুলো শুধরে নিয়ে আরও দ্বিগুণ উৎসাহ ও আত্মবিশ্বাসের সঙ্গে দ্বিতীয়বারের জন্য প্রস্তুতি শুরু করেন। তাঁর এই কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল মেলে ২০২৫ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফলে। তিনি ৯৭ তম র‍্যাঙ্ক অর্জন করে আইএএস হওয়ার স্বপ্ন পূরণ করেন।

UPSC সিভিল সার্ভিসেসর জন্য ৩ টিপস

১) প্রতিদিন ১৪-১৫ ঘণ্টা পড়ার কোনও প্রয়োজন নেই।

২) আপনি দৈনিক যতটুকু সময়ই পড়বেন, তা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে এবং বিষয়বস্তু গভীরভাবে বুঝে পড়া হয়। সিলেবাসের ওপর মজবুত দখল থাকাটাই আসল চাবিকাঠি।

৩) প্রথম অ্যাটেম্পটে সাফল্য না পেলেও কোনওভাবেই হতাশ হওয়া চলবে না। ধৈর্য ধরে নিজের ভুলগুলো থেকে শিখতে হবে।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe